Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Middle East War

এবার জনবসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! আবু ধাবিতে মৃত ১

রবিবার তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছিল, জনবসতিপূর্ণ এলাকাগুলিতে গিয়ে আশ্রয় নিচ্ছে মার্কিন সেনা। তাই এবার সেখানেও আক্রমণ শানাতে চলেছে ইরান। ওই এলাকাগুলিতে বসবাসকারী আমজনতাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতেও নির্দেশ দিয়েছিল তারা। ইরানের তরফে মানচিত্র প্রকাশ করে দেখানো হয়, কোন এলাকাগুলিতে তারা আক্রমণ করবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৬:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৬:৩৫

options
link
এবার জনবসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! আবু ধাবিতে মৃত ১ zoom
আবু ধাবিতে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স।

১৫ দিনেরও বেশি সময় পার। যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। এবার জনবসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ‘বেপরোয়া’ ইরান। সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে আছড়ে পড়েছে তেহরানের ক্ষেপণাস্ত্র। ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আবু ধাবি প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে আল বাহিয়া এলাকায় একটি গাড়ির উপর ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। তিনি প্যালেস্তাইনের নাগরিক। তেহরানে ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলার পরই প্রতিবেশী দেশগুলিকে আক্রমণ শুরু করে ইরান। প্রাথমিকভাবে তাদের লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি। কিন্তু ইদানিং আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়েছে ইরান। প্রতিবেশী দেশগুলির জনবসতি লক্ষ্য করেও এবার হামলা চালাতে শুরু করেছে তেহরান।

Advertisement

প্রসঙ্গত, সোমবার ভোরে দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ে ইরানের একটি ড্রোন। এর জেরে দাউদাউ করে জ্বলতে থাকে বিমানবন্দরের একাংশ। তড়িঘড়ি সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আবু ধাবিতে আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র।

রবিবার তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছিল, জনবসতিপূর্ণ এলাকাগুলিতে গিয়ে আশ্রয় নিচ্ছে মার্কিন সেনা। তাই এবার সেখানেও আক্রমণ শানাতে চলেছে ইরান। ওই এলাকাগুলিতে বসবাসকারী আমজনতাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতেও নির্দেশ দিয়েছিল তারা। ইরানের তরফে মানচিত্র প্রকাশ করে দেখানো হয়, কোন এলাকাগুলিতে তারা আক্রমণ করবে। এই ঘোষণার পরেই সোমবার সকালে আবু ধাবি এবং দুবাইতে আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.