Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ফ্যানদের খুশি করতে সেক্স টেপ প্রকাশ করবেন ইনি!

তবে তাঁর একটা ছোট্ট শর্ত রয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ২০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ২০:৫৪

options
link
ফ্যানদের খুশি করতে সেক্স টেপ প্রকাশ করবেন ইনি! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যানদের মন ভাল করে দেওয়ার মতো খবর দিলেন অনলাইন স্টার লিনা নারসেসিয়ান৷ খানিকটা অপ্রত্যাশিতভাবেই একটি প্রতিশ্রুতি দিয়ে ফেললেন তিনি৷ আর তাতেই বাড়ল তাঁর ভক্তদের অ্যাড্রিনালিন ক্ষরণ৷ কী এমন বললেন লিনা? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে হট ও সিজলিং লিনা জানিয়েছেন, ফ্যানদের জন্য একটি সেক্স টেপ প্রকাশ করবেন তিনি৷ তবে তাঁর একটাই শর্ত আছে৷ ইউটিউবে তাঁর ভক্তের সংখ্যা ছুঁতে হবে ১০ লক্ষ৷

(শাহরুখের ‘বাজিগর’ তকমা এবার ছিনিয়ে নিলেন অন্য কেউ!)

অনলাইনে তুমুল জনপ্রিয় এই ভিডিও ব্লগার৷ নানারকম কাজে দর্শক তথা তাঁর ফ্যানদের আটকে রাখেন তিনি৷ এবার তাঁর নয়া পরিকল্পনার কথা জানালেন৷অনলাইনেই লিনা জানিয়েছেন, “গতবছর একাধিকবার পর্নগ্রাফিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছি৷ ইন্টারনেটে কিছু উত্তেজক ছবি দিলেই সাধারণত এমন প্রস্তাব পাওয়া যায়৷ তবে আমি সেসবে কখনওই আগ্রহ দেখাইনি৷ কারণ পর্নগ্রাফিতে অভিনয়ের কোনও ইচ্ছেই আমার নেই৷ কিন্তু আমার পরিচিত কেউ, যার সঙ্গে যৌন মিলনে আমি দ্বিধা বোধ করি না, তার সঙ্গে একটা সেক্স টেপ বানানো যেতেই পারে৷ সেই বিষয়টা উপভোগও করব৷” লিনা তাঁর বর্তমান বয়ফ্রেন্ড অ্যাডামের সঙ্গে যৌন মিলনের ভিডিওই প্রকাশ্যে আনার ইঙ্গিত দিয়ে রাখলেন৷

Advertisement

(৫ হাজার টাকারও কম দামে ৫টি সেরা 4G স্মার্টফোন)

ভক্তদের উদ্দেশে তাঁর বার্তা, তাঁর যৌন জীবনের সেই ঘনিষ্ঠ মুহূর্ত অনলাইনে দেখার জন্য ইউটিউব চ্যানেলে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা হতে হবে অত্যন্ত ১০ লক্ষ৷ ভিডিওটি পোস্ট করার পর থেকে গত পাঁচ দিনে প্রায় ১০ লক্ষ নেটিজেন তা দেখে ফেলেছেন৷ এই ক’দিনেই তাঁর ৬০ হাজার ফলোয়ার বেড়ে গিয়েছে৷ তবে সাবস্ক্রাইবারের সংখ্যা এখনও ১০ লক্ষ ছোঁয়নি৷ ফলোয়ার বাড়ানোর ভালই ফন্দি এঁটেছেন এই অনলাইন তারকা৷ আর যাঁরা ইতিমধ্যেই লিনার ইউটিউব চ্যানেল লাইক করেছেন, তাঁরা সেক্স টেপ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.