যুদ্ধবিরতি নিয়ে জল্পনা চলছে। তার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ফের সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুমকি দিয়ে তিনি বললেন, “দ্রুত হরমুজ খুলুন, না হলে দেশের সমস্ত বিদ্যুৎকেন্দ্র এবং তেল ভাণ্ডার ধ্বংস করে দেব।”
ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘যুদ্ধবিরতি নিয়ে দারুণ অগ্রগতি হচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে আমাদের কোনও চুক্তি হয়ে যাবে। যুদ্ধবিরতির জোরাল একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু যদি কোনও রফাসূত্র না মেলে তাহলে দ্রুত হরমুজ খুলে দিতে হবে। তা না হলে আমরা ইরানের সমস্ত বিদ্যুৎকেন্দ্র, তেল ভাণ্ডার ধ্বংস করে দেব। শুধু তা-ই নয়, খার্গ দ্বীপ ধ্বংস করতেও আমরা পিছপা হব না।’ তিনি আরও লেখেন, ‘ইরানের লবণাক্ত জলশোধনাগার গুলিতেও আমরা হামলা চালাব। এখনও পর্যন্ত আমরা সেগুলিতে হাত দিইনি। পূর্ববর্তী সরকারের ৪৭ বছরের সন্ত্রাসের রাজত্ব চলাকালীন ইরানের হাতে নিহত মার্কিন কর্মীদের প্রতিশোধ হিসাবেই এই পদক্ষেপ করা হবে।’
আরও পড়ুন:
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ১৫ দফা শর্ত দিয়েছেন ট্রাম্প। তার মধ্যে উল্লেখযোগ্য হল হরমুজের তালা খোলা ও ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে এসেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে আমেরিকার। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে তেহরান। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের সেই শান্তি প্রস্তাব ফুৎকারে উড়িয়ে দেয় ইরান। ইরানের যৌথ সামরিক কমান্ডের শীর্ষ মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেন, “আমারা আপনাদের মতো মানুষের সঙ্গে কখনই মানিয়ে চলতে পারব না। আমরা কোনও দিনই আপস করব না। আমরা আগও বলেছি এখনও বলছি, আপনাদের সঙ্গে আমরা কোনও চুক্তি করব না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!
-
বাদ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবস উদযাপনে সুন্দরবনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
-
‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’, শুভশ্রীকে আগলে অতীত প্রেম উসকালেন দেব!
-
আচমকা বন্ধ ‘ককরোচ’দের ইনস্টাগ্রাম! কী বললেন ‘আরশোলা’ প্রধান দীপকে?
-
স্বাধীনতা দিবসেও বাদ গেল না ‘ডিমথেরাপি’, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস!