সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালে বাস দুর্ঘটনার বলি অন্তত ২৬ জন যাত্রী৷ গুরুতর জখম ৩০ জনেরও বেশি৷ রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ধাঙ্গারেদান্দার কাছে চিঞ্চু-জাজারকোট রোডে দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে৷ খবর প্রকাশ্যে আসে শুক্রবার৷
হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সুপ্রিম কোর্টের
জানা গিয়েছে, খালাঙ্গা থেকে খারা’র দিকে যাচ্ছিল বাসটি৷ যাতে প্রায় ৬০ জন যাত্রী ছিল৷ যা বাসটির ধারণক্ষমতার থেকে অনেক বেশি৷ সেই কারণেই বাসটি উল্টে যায় বলে অনুমান৷ সরকারি প্রশাসক কৃষ্ণচন্দ্র পৌডেল বলেন, ২০০ মিটার গড়িয়ে গিয়ে বাসটি নিচে পড়ে যায়৷ স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷ পরে উদ্ধারকাজ শুরু করে সামরিক বাহিনী ও পুলিশ৷
সুইজারল্যান্ডের ক্যাফেতে বন্দুকবাজের হানায় মৃত ২
বৃহস্পতিবার হেলিকপ্টারে করে ১৮ জন আহত ব্যক্তিকে নেপালগঞ্জ সিটি হাসপাতালে নিয়ে আসা হয়৷ এরপর খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বিঘ্নিত হয়৷ শুক্রবার আবহাওয়া ঠিক হলে বাকিদের আনা হয়৷ বাসটি যে পথে আসছিল সেটি নেপালের অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবেও পরিচিত৷ সেই কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান৷
প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’
সর্বশেষ খবর
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের