সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন চলছিলই৷ তাতে যেন এবার সরকারি সিলমোহর দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ৷ রীতিমতো হুমকি দিয়ে তিনি জানালেন, যদি কোনও পাক সেনার মৃত্যু হয়, তবে তিন ভারতীয় সেনাকে মারা হবে৷
ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগের পুরনো তাসটিই খেলেন আসিফ৷ জানান, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে তার ফল ভাল হবে না৷ সীমান্ত বরাবর ভারতই যে যুদ্ধ পরিস্থিতি বাধিয়ে তুলেছে এমনটাই অভিযোগ তাঁর৷ প্রমাণস্বরূপ, রাষ্ট্রসংঘের কাছে ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে বলেও জানান তিনি৷ এমনকী পাকিস্তান যে সন্ত্রাসদীর্ণ হচ্ছে, তার পিছনেও ভারতের হাত আছে বলে দাবি তাঁর৷ পাক-চিন অর্থনৈতিক করিডরের সামনে ভারত বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷
ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরই লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান৷ আপাতত সীমান্ত শান্ত আছেই বলেই জানিয়েছিলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর৷ কিন্তু সে শান্তি বেশিক্ষণ টিকল না৷ শনিবারও কাশ্মীরের ওয়াদিপোরায় সেনাদের উপর গুলি চালায় জঙ্গিরা৷ হামলায় বিএসএর হেড কনস্টেবল সতিন্দর সিং মারাত্মক জখম হয়েছেন বলেও জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘আর্থিক সাহায্য নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার,’ চাইছেন পিতৃহারা হাফিজ
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ