সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সীমান্তের উত্তাপের আঁচ এবার পড়ল দুই দেশের বাণিজ্যেও৷ ভারতের থেকে তুলো এবং কৃষিজাতীয় সব ধরনের পণ্য আমদানি আপাতত বন্ধ করে দিল পাকিস্তান৷
ভারত থেকে ওয়াগা সীমান্ত দিয়ে তুলো এবং কৃষিজাতীয় দ্রব্য করাচিতে পৌঁছত৷ তবে আপাতত তাতে রোক লাগানো হয়েছে বলে জানিয়েছেন কৃষি সংরক্ষণ বিভাগের (ডিপিপি) আধিকারিকরা৷ পাক সংবাদপত্র ডনের খবর অনুযায়ী, তুলো আমদানিকারীদের অভিযোগ, কোনও আগাম ঘোষণা বা লিখিত নোটিশ ছাড়া হঠাৎ করেই আমদানি রুখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷
ডিপিপি বিভাগের প্রধান ইমরান শামি জানান, স্থানীয় কৃষকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাকিস্তানে যে পরিমাণ সবজি উৎপাদন হয়, তা এ দেশের বাজারের জন্য যথেষ্ট৷ শুধুমাত্র ভবিষ্যতের কথা ভেবেই ভারত থেকে পণ্য আমদানি করে মজুত রাখা হয়৷ তবে তুলো আমদানি পুরোপুরি বন্ধ হচ্ছে না বলে জানান তিনি৷ ভারত-পাক সীমান্তের লাগাতার অশান্তির কারণে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করে দেওয়া হয়েছে৷ ওয়াগা সীমান্ত দিয়ে তুলো আমদানি করা যাবে না৷ সেক্ষেত্রে ভবিষ্যতে শুধুমাত্র তাঁরাই তুলো আমদানি করতে পারবেন, যাঁদের কাছে সরকারি শংসাপত্র থাকবে৷ গত বৃহস্পতিবার সীমান্তে ১১টি তুলো বোঝাই ট্রাককে আটকে দেওয়া হয়েছিল৷ ভারত থেকে তুলো না এলে বিপুল ক্ষতির মুখে পড়বেন পাক ব্যবসায়ীরা৷ জোগানের অভাবে এক ঝটকায় বেড়ে যেতে পারে তুলোর দামও৷ ফলে পাক প্রশাসনের এমন হটকারি সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১