সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্ত উৎসব পালন করা যাবে না৷ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জারি করা হল এই নিষেধাজ্ঞা৷ টুইটারে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফ৷
এনার শরীর থেকেই বেরিয়েছে এই ৫৯ কেজির টিউমার
শীতের পালা শেষে বসন্তের আগমনকালে এই উৎসব পালন করে থাকেন শিখ সম্প্রদায়ের মানুষ৷ উৎসবের অঙ্গ হিসেবে ওড়ানো হয় ঘুড়ি৷ এতেই আপত্তি তুলেছে পাক প্রশাসন৷ প্রশাসনের উপরমহলের আধিকারিকদের মতে, ঘুড়ি ওড়ানোর জন্য সূতোয় যে মাঞ্জা দেওয়া হয় তা অত্যন্ত বিপজ্জনক৷ এর ফলে অনেকেই আহত হয়ে থাকেন৷ অনেকের প্রাণও যেতে পারে৷ সাধারণ মানুষের প্রাণ এমনভাবে বিপদের মুখে ঠেলে ফেলে দেওয়া যায় না৷ সেই কারণেই এই উৎসবের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে পাক প্রশাসন৷
ভারতীয় প্রেমিকের সঙ্গে হিন্দুমতে বিয়ে সারলেন মার্কিনি তরুণী
প্রসঙ্গত, এর আগেও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করেছিলেন৷ এই গলা-কাটা উৎসব চলতে পারে না বলেছিলেন রাণা সানাউল্লা৷ বহুদিন ধরেই শিখ সম্প্রদায়ের এই উৎসব বন্ধ করার পক্ষপাতি ছিলেন তিনি৷ পক্ষপাতি ছিলেন পাঞ্জাব প্রদেশের প্রশাসনিক মহলের অনেকেই৷ সেই পক্ষপাতেই সম্প্রতি সিলমোহর পড়ল৷ শুধু সরকারিভাবেই নয়, টুইটারেও এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফ৷ তবে এই পদক্ষেপ শুধুই কী আইন-শৃঙ্খলা বজায় রাখতে? প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷
কেন হাতের শিরা কাটা, অভিনেত্রীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১