Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা করল ভারত

জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে প্রতিবেশী পাকিস্তান, অভিযোগ ভারতের৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০১৭, ১৪:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০১৭, ১৪:৪৭

options
link
সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা করল ভারত zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেনেভায় অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানকে তুলোধোনা করল ভারত৷ জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে প্রতিবেশী পাকিস্তান, অভিযোগ ভারতের৷

পাশাপাশি, পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদেরও মূল জনজীবন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বলে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে সাউথ ব্লক৷ জম্মু ও কাশ্মীরে শান্তির পরিবেশ নষ্ট করতে জঙ্গি অনুপ্রবেশে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে পাকিস্তান, অভিযোগ ভারতের৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতীয় কূটনীতিবিদ নবনীতা চক্রবর্তী বুধবার জেনেভা সম্মেলনে বলেন, “পাকিস্তান যে শুধু সন্ত্রাসের কারখানা হয়ে উঠেছে তাই নয়, পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের প্রতি দুর্ব্যবহার করে নিজেদের লোকেদেরই কোণঠাসা করে রেখেছে ইসলামাবাদ৷” অথচ পড়শি ভারতেই অবস্থাটা সম্পূর্ণ অন্যরকম, রাষ্ট্রসংঘে সেই কথাও তুলে ধরেন ভারতীয় কূটনীতিবিদ৷ তিনি বলেন, “ভারতে সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন৷ কিন্তু পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুরা কখনও সেই সুযোগটুকু পেয়েছেন?” সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাকিস্তানের কুমিরের কান্নার প্রতিবাদ জানাতে এভাবেই কড়া ভাষায় ইসলামাবাদকে আক্রমণ করে নয়াদিল্লি৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.