Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Pakistan

বাস্তবে অস্তিত্বই নেই, ‘সিঁদুরে’র পালটা ভারতের ২ বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আজব দাবি পাকিস্তানের!

পাক সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে মুনিব জামাল নামে ওই পাক জওয়ান বলেন, “সিঁদুরের জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করেছিল। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন এলাকায় আমরা প্রত্যাঘাত করেছিলাম। ফাতেহ-১ ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাক সেনাবাহিনী পালটা জবাব দিয়েছিল।”

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৮:১৬

options
link
বাস্তবে অস্তিত্বই নেই, ‘সিঁদুরে’র পালটা ভারতের ২ বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আজব দাবি পাকিস্তানের! zoom
ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান (Pakistan) নাকি ভারতের দুই বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সম্প্রতি এমনটাই দাবি করেছেন এক পাক জওয়ান। কিন্তু যে দু’টি ঘাঁটির নাম তিনি উল্লেখ করেছেন, বাস্তবে সেগুলির কোনও অস্তিত্বই নেই। পাক জওয়ানের ওই মন্তব্যটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হাসির রোল।

পাক সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে মুনিব জামাল নামে ওই পাক জওয়ান বলেন, “সিঁদুরের জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করেছিল। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন এলাকায় আমরা প্রত্যাঘাত করেছিলাম। ফাতেহ-১ ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাক সেনাবাহিনী পালটা জবাব দিয়েছিল।” তিনি বলেন, “ভারতীয় সেনার রাজৌরি এবং মামুনের বায়ুসেনা ঘাঁটিতে আমরা সফলভাবে আঘাত হেনেছিলাম।” কিন্তু বাস্তবে এই দুই ঘাঁটির কোনও অস্তিত্বই নেই।

Advertisement

জম্মু ও কাশ্মীরের একটি জেলা হল রাজৌরি। কিন্তু সেখানে ভারতীয় সেনার কোনও বায়ুসেনা ঘাঁটি নেই। অন্যদিকে, মামুন পাঞ্জাবের পাঠানকোটের কাছে একটি সামরিক ক্যান্টনমেন্ট এলাকা হলেও সেখানে বায়ুসেনা ঘাঁটির অস্তিত্ব নেই। পাক জওয়ানের ওই মন্তব্যটি প্রকাশ্যে আসতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে।

সমাজমাধ্যমে এক নেটিজেন লিখেছেন, ‘প্রত্নতাত্ত্বিক, মানচিত্রকার, গুগল ম্যাপ এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে রাজৌরি ও মামুন বায়ুসেনা ঘাঁটি খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করেছে। কেউ সেগুলির অবস্থান জানেন, তাহলে সরকারকে জানান। আরও একজন লিখেছেন, ‘ফাতেহ-১ রাজৌরি এবং মামুন বায়ুসেনা ঘাঁটিতে এমন প্রচণ্ড আঘাত হেনেছে যে সেগুলির অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছে! পরবর্তী লক্ষ্য কি আটলান্টিস?’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.