Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Pakistan

ভেঙেছে শ’খানেক বাড়ি, পুড়েছে ১৯টি চার্চ! পাকিস্তান যেন খ্রিস্টানদের বধ্যভূমি

ইতিমধ্যেই ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৩, ১৫:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৩, ১৫:২৬

options
link
ভেঙেছে শ’খানেক বাড়ি, পুড়েছে ১৯টি চার্চ! পাকিস্তান যেন খ্রিস্টানদের বধ্যভূমি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নতুন নয়। ফের সামনে এল খ্রিস্টানদের উপরে অত্যাচারের বিষয়টি। জানা গিয়েছে, গত বুধবার উন্মত্ত জনতা পাঞ্জাব প্রদেশের (Punjab province) জারানওয়ালায় চড়াও হয় সংখ্যালঘু খ্রিস্টানদের উপরে। শয়ে শয়ে খ্রিস্টান পাক নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন।

জানা যাচ্ছে, ভাঙা পড়েছে ৮৭টি বাড়ি। তাঁদের জিনিসপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে ১৯টি চার্চ। ইতিমধ্যেই ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চাইলেই ভাড়াটেদের সরানো যাবে না, পাবেন নতুন বাড়িতে জায়গাও, নয়া আইন পুরসভার]

কিন্তু কেন এমন ভাঙচুরের ঘটনা ঘটল? অভিযোগ, এক মুসলিম ধর্মগুরু মসজিদের লাউডস্পিকারে খ্রিস্টানদের বাড়ি ভাঙার উসকানি দেন। আর তাতে খেপে ওঠে জনতা। এই পরিস্থিতিতে পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনওয়ার এফপিকে জানিয়েছেন, ”যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক। এই ধরনের হিংসাকে বরদাস্ত করা হবে না।’

গতকাল, শুক্রবারই পাঞ্জাব প্রদেশের ৩ হাজার ২০০টি চার্চে পুলিশ প্রহরা রাখা হয়েছে। যেনতেন প্রকারেণ এই নির্যাতন রুখতে প্রশাসন যে মরিয়া তা জানানো হয়েছে। পাক সরকার ও ধর্মীয় নেতারা সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

[আরও পড়ুন: লাগাতার ট্রেন চলাচলে বিঘ্ন, ক্ষুব্ধ যাত্রীরা, রাজনৈতিক চাপেই কি কাজে দ্রুততা? উঠছে প্রশ্ন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.