সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষের কোনও ক্ষতি না করেই পরমাণু হামলার হুমকি দিল পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। তাঁর এই মন্তব্যের কথা জানাজানি হতেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। কোনও বিজ্ঞানী এই ধরনের অস্ত্র তৈরি করেছেন তা জানতে চেয়ে কটাক্ষ করছেন নেটিজেনরা।
বুধবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে আজব ধরনের এই হুমকি দেন শেখ রশিদ (Sheikh Rashid)। পাকিস্তানের সেনাবাহিনীর থেকে ভারতীয় সেনার শক্তি অনেক বেশি বলে স্বীকার করে নিয়ে তিনি জানান, এই বিষয়টি মাথায় রেখেই ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করার পরিকল্পনা নিয়েছে ইমরানের প্রশাসন।
[আরও পড়ুন: পুতিন বিরোধী রুশ নেতার ‘চায়ে বিষ’, উসকে দিল লিতভিনেঙ্কো হত্যার স্মৃতি ]
এপ্রসঙ্গে বলেন, ‘পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে ভারতের সঙ্গে ফের যুদ্ধ করতে হবে। তবে ভারতীয় সেনার শক্তি বেশি হওয়ায় আমরা এবার পরমাণু (nuclear) হামলা করার বিষয়ে চিন্তা করছি। কারণ আমাদের কাছে খুব ছোট ও নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার মতো পরমাণু অস্ত্র রয়েছে। যা দিয়ে হামলা করা হলে মুসলিমদের কোনও ক্ষতি হবে না এবং আমরা শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই হামলা চালাতে পারব। ওই অস্ত্র দিয়ে আমরা ভারতের অসম পর্যন্ত ধ্বংস করে দিতে পারব।’
[আরও পড়ুন: ভারতকে চাপে রাখার চেষ্টা, পাকিস্তানকে মুসলিম দুনিয়ার নেতা বানাতে চাইছে চিন]
সর্বশেষ খবর
-
১৫০ বছরের ইতিহাসে পারেননি কেউ, ছক্কার তাণ্ডবে টেস্টে বিশ্ব রেকর্ড পন্থের
-
আইটি সেলের প্রধান পদ থেকে ‘বাদ’, অমিত মালব্যকে নিয়ে বড় পরিকল্পনা বিজেপির?
-
‘সৌদিতে ভিক্ষা করবেন না’, মান বাঁচাতে দেশের হজযাত্রীদের কড়া বার্তা পাকিস্তানের
-
‘মোটা টাকার বিনিময়ে সোনাক্ষীকে বদনাম করে বিজেপি আইটি সেল’, বিস্ফোরক শত্রুঘ্ন!
-
বাহিনীর উপর নিয়ন্ত্রণ কায়েম তারেকের! হাসিনার ‘র্যাব’ বিলুপ্ত হয়ে আত্মপ্রকাশ ‘এসআরবি’র