Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Pakistan

বাস্তবের ‘সিক্রেট সুপারস্টার’! হিজাবে মুখ ঢেকেই পাকিস্তান মাতাচ্ছেন তরুণী র‍্যাপার

কেন তিনি হিজাব পরে পারফর্ম করেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২২, ১৪:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২২, ১৪:৩৭

options
link
বাস্তবের ‘সিক্রেট সুপারস্টার’! হিজাবে মুখ ঢেকেই পাকিস্তান মাতাচ্ছেন তরুণী র‍্যাপার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন বাস্তবের ‘সিক্রেট সুপারস্টার’। রুপোলি পর্দায় দেখা গিয়েছিল ইনসিয়া মালিক নাম্নী এক কিশোরীর ভূমিকায় জায়রা ওয়াসিম মুখ ঢেকে গান করে ইন্টারনেট মাত করে দিয়েছিলেন। এবার সত্যিই পাকিস্তানে (Pakistan) দেখা মিলল এমনই এক র‍্যাপারের। নাম তাঁর ইভা বি। করাচির (Karachi) এই তরুণী হয়ে উঠেছেন নেট ভূবনের সেনসেশন। অথচ কেউই চেনেন না তাঁকে! কেননা ইভার পরনে থাকে হিজাব। পর্দায় ঘেরা মুখে কেবল দৃশ্যমান চোখ দু’টি।

সংবাদ সংস্থা এএফপিকে এবিষয়ে বলতে ২২ বছরের গিয়ে ইভা জানাচ্ছেন, ”এটা মজার ব্যাপার, লোকে আমাকে চেনেই না। অথচ তারা আমার গান শোনে। কিন্তু জানেই না গানটা আমিই গেয়েছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হিজাব পরিহিতা ছাত্রীদের সরকারি ট্যাবলেট দিল না কলেজ! বিতর্কে যোগীরাজ্য]

পাকিস্তানের রক্ষণশীল সমাজে র‍্যাপ গান করাটাই চ্যালেঞ্জের। এমিনেম ও কুইন লাতিফার মতো মার্কিন র‍্যাপ গায়ক তাঁর আদর্শ। এঁদের গান শুনতে শুনতেই একান্তে নিজের বেডরুমে বসে তিনি লিখে ফেলেছিলেন গান। পরে তা ফেসবুকেও পোস্ট করা শুরু করেন।

সেই শুরু। কিন্তু বাড়ির লোকের ভয়ে প্রথম থেকেই হিজাব পরে রেকর্ড করা শুরু করেন ইভা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এলাকারই কয়েকজন শিল্পী। ফলে পড়তে যাওয়ার নাম করে লুকিয়ে রেকর্ড করা সম্ভব হয়েছিল। অচিরেই জনপ্রিয় হয়ে যায় গানগুলি।
কিন্তু শেষ পর্যন্ত বাড়ির লোক কাছ থেকে বিষয়টি লুকিয়ে রাখা যায়নি। সকলেই তীব্র আপত্তি করেছিলেন শুরুতেই। আশঙ্কা, রক্ষণশীল সমাজ এমন মেয়েকে বাড়ির বউ করতে চাইবে না। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি কোনও ওজর আপত্তি। ইভার কথায়, ”পরে তাঁরা বুঝতে পেরেছিলেন আমার জেদ কতটা। তাই তাঁরা হাল ছেড়ে দিয়েছেন। বুঝতে পেরেছিলেন আমাকে থামানো যাবে না।”

এখন পরিস্থিতি বদলে গিয়েছে। মেয়েকে স্টুডিওয় নিয়ে যান মা। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় শো কোক স্টুডিওয় গিয়ে পারফর্ম করে এসেছেন ইভা। ইউটিউবে তাঁর ‘কানা ইয়ারি’ ভিডিওটির ভিউ দেড় কোটি ছাপিয়ে গিয়েছে।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়ের সঙ্গে দেখা যোগীর, পায়ে হাত দিয়ে প্রণামের ছবি ভাইরাল]

কিন্তু তিনি কি এভাবেই গাইবেন? হিজাবের আড়ালে? ইভার এতে কোনও আপত্তি নেই। তাঁর সাফ কথা, ”মিডিয়া আমাকে ছেড়ে আমার হিজাবের দিকেই ফোকাস করতে চায়। ওরা হাইপের জন্য এসব করে। আরে এটা আমার সমাজে একেবারে স্বাভাবিক ব্যাপার। এটাকে ব্রেকিং নিউজ করবেন না।” ইভা আনন্দিত, হিজাব পরিহিত একটি মেয়ে মিডিয়ার মূলস্রোতে এমন দাপিয়ে বেড়াচ্ছেন দেখে বহু মহিলাই অনুপ্রাণিত হয়েছেন। পাক তরুণীর মন্তব্য, ”ওঁদের অনুপ্রাণিত করতে পেরে আমি খুশি। ওঁরা আমার জন্য গর্বিত।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.