সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পার্লামেন্টের ভিতরেই পাক মহিলা সাংসদকে হেনস্তার অভিযোগ উঠল৷ পাকিস্তান পার্লামেন্টের সদস্য নুসরত সহর আব্বাসিকে অধিবেশন চলাকালীনই হেনস্তার মুখে পরতে হয়৷ পার্লামেন্টের পুরুষ সাংসদরা এই অপরাধ করেছেন বলে দাবি করেছেন নুসরত৷
নুসরত দাবি করেছেন, অধিবেশন চলাকালীনই তাঁকে হেনস্তা করেন পুরুষ সাংসদরা৷ এই ঘটনার বিরুদ্ধে সরব হলে উল্টে তাঁকেই পাল্টা আক্রমন করেন বাকি সাংসদরা, এমনটাও অভিযোগ নুসরতের৷ পাকিস্তানের সিন্ধু অঞ্চলের সাংসদ নুসরত জানিয়েছেন, গত শুক্রবার প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিতাফি তাঁকে নিজের চেম্বারে ডেকে পাঠান৷ সেখানে নুসরত হাজির হলে তাঁকে যৌন হেনস্তা করেন মন্ত্রী বলে নুসরতের অভিযোগ৷ ঘটনাটি সম্পর্কে নুসরত সংসদের ডেপুটি স্পিকারের কাছে অভিযোগ জানান৷ কিন্তু একজন মহিলা সত্বেও তিনি ওই মন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি৷ আর এরপরই আত্মহত্যার হুমকি দেন সিন্ধু প্রদেশের সাংসদ৷ গত শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ঘটনাটির বিষয়ে কোনও সিদ্ধান্ত না নিলে তিনি আত্মহত্যা করবেন৷

আর এরপরই বিষয়টিতে ফেডারেল দল হস্তক্ষেপ করে৷ চাপের মুখে মন্ত্রী পিতাফি ক্ষমা চাইতে বাধ্য হন৷
ঘটনায় অপমানিত এবং বিরক্ত আব্বাসি জানিয়েছেন, যেখানে সংসদের ভিতরেই মহিলারা সুরক্ষিত নন, সেখানে দেশে মহিলাদের সুরক্ষা ব্যবস্থা কতটা জোড়াল তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই৷
(কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিযোগ করে শাস্তির মুখে ২ মহিলা অ্যাঙ্কর)
সর্বশেষ খবর
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা