সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সে দেশে সংখ্যালঘু হিন্দুরা। জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করানো প্রায় নিত্যদিনের ঘটনা। সেখানেই স্বয়ং পাক প্রধানমন্ত্রীকে গায়ত্রী মন্ত্র শোনালেন এক গায়িকা। সে ভিডিও এখন মন জয় করেছে নেটদুনিয়ার।
[ গীতা পাঠে সেরা হয়ে তাক লাগাল খুদে মুসলিম কন্যা ]
হোলি উপলক্ষে সংখ্যালঘু হিন্দুদের শুভেচ্ছা জানাতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে গায়ত্রী মন্ত্র গেয়ে শোনান নারোদা মালি নামে ওই গায়িকা। তাঁর গানে মুগ্ধ হন প্রধানমন্ত্রী-সহ সকলেই। স্বয়ং নওয়াজ শরিফকে গায়ত্রী শোনানো বেশ তাৎপর্যপূণ। কেননা এই হোলির শুভেচ্ছা উপলক্ষেই দেশ থেকে ধর্মীয় গোঁড়ামি নির্মূল করার ডাক দিয়েছেন তিনি। জানিয়েছেন, হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করা ইসলামে অপরাধ। কেন না ইসলাম কখনও কাউকে জোর করে ধর্মান্তকরণকে প্রশ্রয় দেয় না। সকলের ধর্মমতকে সম্মান করতে শেখায় বলেই জানান পাক প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন, পাকিস্তানের সমস্যা ধর্ম নয়। বরং সন্ত্রাস। সন্ত্রাসবাদীরাই ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে প্রভাবিত করছে। তাই ধর্মীয় গোঁড়ামি মুক্ত ও অন্যের ধর্মের প্রতি সহিষ্ণু পাকিস্তানের স্বপ্ন ফেরি করেছিলেন তিনি। সেই প্রেক্ষিতেই পাক প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ বিশেষ ইঙ্গিতবাহী।
দেখুন সেই ভিডিও:
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?