সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে যতই আস্ফালন করুক, ঘরে-বাইরে চাপের মুখে অবশেষে পিছু হটতে হল পাকিস্তানকে৷ দেশের মাটিতে জৈশ-ই-মহম্মদ ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকে কড়া হাতে দমন করার নির্দেশ দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ পাকিস্তানের এক সংবাদপত্রের তরফে এমনটাই দাবি করা হয়েছে বৃহস্পতিবার৷
পাক সংবাদপত্রের দাবি, আন্তর্জাতিক মহলে কোণঠাসা পাকি প্রশাসন মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সামিল হয়৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে এই বৈঠকে সামিল হয়েছিলেন পাক বিদেশ সচিব এজাজ চৌধরি, আইএসআই-এর ডিরেক্টর জেনারেল রিজওয়ান আখতার-সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং পাকিস্তানের প্রত্যেক প্রদেশের প্রশাসনিক প্রধানরা৷
শোনা গিয়েছে, বৈঠকে উরি হামলার পর পাকিস্তানের প্রায় একঘরে হয়ে যাওয়ার কথা সবাইকে জানান এজাজ চৌধরি৷ পাকিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে সন্ত্রাসবাদীদের বেড়ে চলা আধিপত্য নিয়েও তীব্র বাক-বিতণ্ডা হয়৷ এর পরই প্রধানমন্ত্রী কড়া হাতে জঙ্গি দমনের নির্দেশ দেন৷
পাক সংবাদপ্রত্রের দাবি, আইএসআই-এর ডিজি নিজে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে সফর করবেন৷ সব জায়গার জঙ্গি ঘাঁটির তথ্য নাকি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেনার হাতে তুলে দেওয়া হবে৷
প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরেও জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে৷ এর সাম্প্রতিকতম উদাহরণ বালুচিস্তান৷ বিশেষজ্ঞদের মতে, ঘরে-বাইরে চাপের মুখেই নতি স্বীকার করতে বাধ্য হয়েছে পাকিস্তান৷ তবে, উদ্যোগ সত্যি কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দিহান তাঁরা৷ জঙ্গি নিধনে পাকিস্তানকে কোণঠাসা করা যে ভারতের কুটনৈতিক মহলে একটা জয়, তা মানছেন অনেকেই৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’