Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
বিমানের শৌচালয়

বিমানের শৌচালয়ে লুকানো ক্যামেরা, ককপিটে বসে লাইভ-স্ট্রিমিং দেখলেন দুই পাইলট!

জীবনের ঝুঁকি নিয়েই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান বিমান সেবিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০১৯, ১১:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০১৯, ১১:২০

options
link
বিমানের শৌচালয়ে লুকানো ক্যামেরা, ককপিটে বসে লাইভ-স্ট্রিমিং দেখলেন দুই পাইলট! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানের মধ্যে যাত্রীদের নানারকম কীর্তিকলাপ মাঝেমধ্যেই উঠে আসে শিরোনামে। কখনও অন্য যাত্রীর সঙ্গে অভব্য আচরণ তো কখনও বিমানের দরজা খোলার চেষ্টা করার মতো ঘটনা শোনা যায়। কিন্তু এবার যাত্রী নয়, খবরে দুই পাইলট। অভিযোগ, বিমানের শৌচালয়ে ক্যামেরা লুকিয়ে রেখে ককপিটে বসে তা লাইভ দেখেন তাঁরা।

হ্যাঁ, এমনই ঘটনা ঘটিয়েছিলেন সাউথওয়েস্ট এয়ারলাইন্সের দুই পাইলট। তবে ঘটনা বছর দুয়েক আগের। ২০১৮ সালে দুই পাইলট তথা বিমান সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিমান সেবিকা রিনি। সম্প্রতি আরিজোনার আদালত থেকে ফেডেরাল কোর্টে গিয়েছে মামলা। অভিযোগকারীর মন্তব্য অনুযায়ী, গত ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পিটার্সবার্গ থেকে ফিওনিক্স যাওয়ার পথে ঘটে সেই ঘটনা। বিমানের শৌচালয়ে একটি ক্যামেরা লুকিয়ে রাখেন দুই পাইলট। তারপর ককপিটের উইন্ডশিল্ডে রাখা আইপডে সেই ক্যামেরা থেকে লাইভ-স্ট্রিমিং দেখেন তাঁরা। যেখানে যাত্রীদের পাশাপাশি দেখা গিয়েছিল বিমান কর্মীদেরও। বিমান সেবিকা রিনির অভিযোগ, ফ্লাইট ১০৮৮ বিমানের ক্যাপ্টেন টেরি গ্রাহাম একসময় শৌচালয়ে যাবেন বলে ককপিটে থাকার জন্য তাঁকে ডেকে পাঠান। তখনই সেখানে গিয়ে রিনি দেখেন, শৌচালয়ের লাইভ-স্ট্রিমিং চলছে আইপডে। কো-পাইলট রায়ান রাসেলও রিনিকে শৌচালয়ে লুকিয়ে রাখা ক্যামেরার কথা জানান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: NAM সম্মেলনে কাশ্মীর নিয়ে ফের যুযুধান ভারত-পাকিস্তান]

রবিবার আদালতে গোটা বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে বিমান সংস্থার তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। তাদের বক্তব্য, “আমরা তদন্ত করে দেখেছি, শৌচালয়ে কোনও ক্যামেরা বসানো ছিল না। খারাপ মশকরা করা হয়েছে। কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংস্থা শৌচালয়ে ক্যামেরা লাগায় না।” এদিকে রিনির আইনজীবীর দাবি, সেই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিনি। বেশ কয়েকদিন কাজ করতে পারেননি। জীবনের ঝুঁকি নিয়েই তিনি বিমান সংস্থার বিরুদ্ধে পরে অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনও সুবিচার পেলেন না। এবার দেখার, মামলাটি কোন দিকে গড়ায়।

[আরও পড়ুন: মেধাবী ছাত্র-শিক্ষক-ফুটবলার বাগদাদিই বন্দুক হাতে তুলে হয়ে ওঠে আইএস প্রধান]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.