সংবাদ প্রতিদিন ডিজিটাল: সকালে কল খুলেই চমকে গেলেন নাগরিকরা। কোথায় টলটলে স্বচ্ছ জল! বদলে টকটকে গোলাপি জল বেরচ্ছে কল থেকে। শুধু এক বাড়ির ঘটনা নয়। শহরের প্রতিটি বাড়িতেই একই অবস্থা। সম্প্রতি এ ঘটনার কথা ভাইরাল হল নেটদুনিয়ায়।
এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে মোদি সরকার
আজব এ কাণ্ডটি ঘটেছে কানাডার ছোট্ট শহর অনোওয়েতে। বাড়ি বাড়ি থেকে উঠছিল একই অভিযোগ। কল খুললেই বেরচ্ছে রঙিন জল। কখনও টকটকে গোলাপি রঙের জল। কখনওবা রঙ হালকা। কিন্তু স্বচ্ছ জল কোনওভাবেই আসছে না। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ছবি পোস্ট করেন। হালকা চালে তা আবার কেউ কেউ বিশ্বাস করতে চাননি। এরপরই আর এক নাগরিক ভিডিও পোস্ট করেন। ফলত সন্দেহের আর কোনও অবকাশ থাকে না।
কিন্তু কী করে ঘটল এমন ঘটনা? শহরের মেয়র জানাচ্ছেন, জল সরবরাহে কোনওভাবে পটাসিয়াম পারম্যাঙ্গানেট মিশে যাওয়ার ফলেই ঘটেছে এ ঘটনা। সম্ভবত কোনও রিজারভারের একটি ভালভ অকেজো হওয়ার দরুণই জলের সঙ্গে তা মিশে গিয়েছে। তবে এখনও এ কারণ সম্পর্কে নিশ্চিত নন তিনি। পুরো ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন জনগণকে।
চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান
সর্বশেষ খবর
-
জুটমিলে চাকরি হারিয়ে পেটের দায়ে তারাতলায় কাজ কৃষ্ণর, ছেলের মৃত্যুতে শোকে পাথর বৃদ্ধা মা
-
‘ভুল হয়েছিল, রি-নিটে শুধরে নিয়েছি’, প্রশ্নফাঁস নিয়ে স্বীকারক্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
বাংলায় শুরু হচ্ছে জনগণনার কাজ, বিএলও’র পর ফের বড় দায়িত্বে শিক্ষকরা
-
তারাতলা বিপর্যয়ে গ্রেপ্তার ৩, মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘণ্টাদেড়েকের মধ্যেই ‘অ্যাকশন’
-
শূন্য কাটিয়ে এবার নজর সংখ্যালঘু ভোটে, আত্মবিশ্লেষণে আগস্টেই বিশেষ অধিবেশন সিপিএমের