Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

নোটবন্দির মতো কড়া সিদ্ধান্ত নিতে ভয় পায় না সরকার: মোদি

কী ইঙ্গিত প্রধানমন্ত্রীর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৭, ১২:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৭, ১২:৩৩

options
link
নোটবন্দির মতো কড়া সিদ্ধান্ত নিতে ভয় পায় না সরকার: মোদি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল হোক বা সার্জিক্যাল স্ট্রাইক, কেন্দ্রীয় সরকার যে কোনও সাহসী পদক্ষেপ নিতেই যে ডরাবে না, সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মায়ানমার সফরে ভারতীয়দের সামনে বক্তৃতা দেওয়ার সময় মোদি বলেন, ভারতকে স্বচ্ছ করতে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে বদ্ধপরিকর কেন্দ্র।

[পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি ভারতের]

মায়ানমারে বসবাসকারী ভারতীয়দের সামনে বক্তৃতা দেওয়ার সময় মোদি জানান, গতবছরের ৮ নভেম্বর নোটবন্দি, এবছরের জুলাই মাসে জিএসটি এমনকী সার্জিক্যাল স্ট্রাইকের মতো ‘বড়’ মাপের সিদ্ধান্ত নিতেও কেন্দ্র দ্বিধা করেনি। ‘জাতির স্বার্থে কোনও বড় সিদ্ধান্ত নিতে এই সরকার ভয় পায় না।’, বলেন মোদি। এছাড়াও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিবেশী মায়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দু’দেশের মধ্যে অন্তত ১১টি মউ স্বাক্ষর হয়েছে। তার মধ্যে জলসীমায় নিরাপত্তা সহযোগিতা বিষয়ে মউটি বিশেষ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মায়ানমারের নাগরিকদের বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেছেন মোদি। ভারতের বিভিন্ন জেলে বন্দি মায়ানমারের ৪০ জন নাগরিককে মুক্তি দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

DJGZmCsXoAALSZk

সামুদ্রিক নিরাপত্তায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে দু’দেশ চুক্তিবদ্ধ হয়েছে। পাশাপাশি, বাণিজ্যিক ও মালবাহী জাহাজের বিষয়ে দু’দেশ পরস্পরের সঙ্গে তথ্য ভাগ করে নেবে। ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে ইউনিয়ন ইলেকশন মায়ানমারের চুক্তি হয়েছে। ওই সংস্থাই মায়ানমারের জাতীয় স্তরের নির্বাচন পরিচালনা করে। আগামী তিন বছরে দু’দেশের নানা সাংস্কৃতিক আদানপ্রদানের লক্ষ্যেও চুক্তি সই হয়েছে। মায়ানমারের প্রেস কাউন্সিল ও প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার মধ্যে একটি মউ সই হয়েছে। পাশাপাশি, মায়ানমারের তথ্যপ্রযুক্তি দক্ষতা বাড়াতে একটি দ্বিপাক্ষিক কেন্দ্র তৈরি হবে।  চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ তৈরি, নিয়ন্ত্রণের জন্যও দুই দেশ চুক্তিবদ্ধ হয়েছে। মায়ানমারের ইয়েমেথিনে মহিলা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নের প্রশ্নেও সু কি’র দেশের পাশে থাকছে ভারত। চিনে ব্রিকস সম্মেলন সেরে মোদি মায়ানমার সফরে এসেছেন।

DJGYEJyW4AAbKGM

[দ্রুতই মানচিত্র থেকে মুছে যেতে পারে লাক্ষাদ্বীপ, জানেন কেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.