সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দুপুরে আফগানিস্তানের হেরাট বিমানবন্দরে নামলেন৷ আফগান প্রেসিডেন্ট আশরফ গনির সঙ্গে একযোগে ‘আফগান-ভারত মৈত্রী বাঁধ’-এর উদ্বোধন করবেন তিনি৷
টুইট করে আজ মোদি জানান, “এইমাত্র হেরাটে নামলাম৷ প্রেসিডেন্ট গনির সঙ্গে সালমা বাঁধ উদ্বোধনের জন্য মুখিয়ে রয়েছি৷” সালমা বাঁধেরই নতুন নাম হতে চলেছে ‘আফগান-ভারত মৈত্রী বাঁধ’৷ এই বাঁধ নির্মাণের পিছনে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে৷ ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, প্রায় ৭৫ হাজার হেক্টর জমিতে সেচের জল পৌঁছে দেওয়ার পাশাপাশি আফগানিস্তানের সার্বিক উন্নয়নে এই বাঁধ ভূমিকা নেবে বলে মনে করেন দুই দেশের শীর্ষনেতারা৷ ভারত এই বাঁধ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে৷ আফগানিস্তান সফর শেষ করে মোদি উড়ে যাবেন কাতার৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের