সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে শান্তির কথা বললেও, পবিত্র রামজানের পরোয়া করছে না পাকিস্তান৷ সীমান্তে লগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘণ করে চলেছে পাক সেনা৷ আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে আরও একবার তাদের আসল রূপটা সামনে আনতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটেই কাজটি সেরে ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী৷ নিজের বক্তব্যে, পাক রেঞ্জার্সদের ক্রশ বর্ডার গুলি চালনার কার্যকলাপকে প্রাধান্য দিতে পারেন তিনি৷ এমনই মনে করছেন কূটনৈতিক মহল৷
[রোহিঙ্গা শরণার্থীদের রান্নার জ্বালানি জোগাতে বন উজাড় কক্সবাজারে]
চলতি মাসের ৯ ও ১০ তারিখ চিনে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের সাংহাই সামিট৷ প্রথমবারের জন্য পূর্ণ সদস্য হিসাবে এবারের বৈঠকে যোগদান করতে চলেছে নয়াদিল্লি ও সঙ্গে ইসলামাবাদ৷ ফলে এই সামিটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মোদি সরকারের কূটনৈতিক আমলারা৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন আইএস, লস্কর, জইশ, হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সাহায্যকারীদেরও তুলোধোনা করতে পারেন তিনি৷ তবে, কৌশলগত কারণেই মোদি এড়িয়ে যেতে পারেন, চিন ও পাকিস্তান যৌথভাবে যে ইকোনমিক করিডর তৈরি করছে সেই বিষয়টিকে৷ আফগানিস্তানের জ্বলন্ত সমস্যা তালিবান৷ সেই সমস্যাও এই বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে বলে খবর৷ আলোচনা থাকতে পারে, সন্ত্রাসবাদকে রুখতে কেমন ভাবে একজোট হয়ে কাজ করতে পারেন সাংহাই সংগঠনের সদস্যরা সেই বিষয়টিও৷
[ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠকের সমস্ত খরচ বহনে ইচ্ছুক নোবেলজয়ী এই সংস্থা]
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-কে ইউরেশিয়ান সংগঠন বলা হয়৷ ভৌগলিক অবস্থান ও জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন এটি৷ ১৯৯৬-তে যখন এই সংগঠন তৈরি হয়, তখন এর পূর্ণ সদস্য ছিল চিন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান৷ পরে ২০০১-তে যুক্ত করা হয়, উজবেকিস্তানকে৷ এবং গত বছর সংগঠনে পূর্ণ সদস্যপদ দেওয়া হয় ভারত ও পাকিস্তানকে৷
সর্বশেষ খবর
-
বন্ধ হয়েছিল পুজো! বিধায়কের সঙ্গে অশান্তি মিটিয়ে হইহই করে প্রস্তুতি শুরু কলকাতার এই ক্লাবের
-
আইন পড়ুয়াদের লাইসেন্স আটকাতে চেয়েছিলেন, সেই বার কাউন্সিল প্রধানের ক্ষমতায় রাশ সুপ্রিম কোর্টের
-
পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন ‘আরশোলা’রা, রাজস্থানের সেই জীর্ণ স্কুল ভেঙে এবার নতুন ভবন!
-
১ বছরের মধ্যে চালু হবে বালুরঘাট বিমানবন্দর, জেলার জন্য আরও দুই বড় ‘উপহার’ মুখ্যমন্ত্রীর
-
‘দেশে আমি ফিরবই’, শপথ হাসিনার, অতীত মনে করিয়ে তারেককে তোপ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর