পাঁচ দেশের সফরের শেষ গন্তব্য ইটালিতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Georgia Meloni)। ইতিমধ্যেই দুই ‘বন্ধু’র একাধিক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেগুলি ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। এবার দু’জনের একটি ভিডিও প্রকাশ্যে এল। যেখানে দেখা যাচ্ছে, মোদি ‘পারলে’র তৈরি ‘মেলোডি’ চকোলেট উপহার দিচ্ছেন মেলোনিকে।
মোদির এবং মেলোনির সুসম্পর্ক ওয়াকিবহল মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সমাজমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। এবার ভারতের প্রধানমন্ত্রীর ইটালি সফরে দু’জনের নিজস্বী (সেলফি) দেখা গেল বিশ্বখ্যাত কলোসিয়ামের সামনে। পাশাপাশি, সমাজমাধ্যমে মেলোনি ‘মেলোডি’ পোস্ট করে লিখেছেন- ‘রোমে স্বাগত, আমার বন্ধু!’
আরও পড়ুন:
মোদির চকোলেট উপহারের ভিডিওটি ঝড়ের মতো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কোটি কোটি মানুষ ইতিমধ্যেই তা দেখে ফেলেছেন। বহুবার সেটি শেয়ারও হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইটালির প্রধানমন্ত্রী বলছেন, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” এরপরই দুই রাষ্ট্রনেতা হাসতে থাকেন। ভিডিওটি দেখে মুচকি হাসি দিয়ে নেটিজেনরা বলছেন, “খুব চকোলেটি।”
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
মঙ্গলবার ইটালিতে পা রেখেছেন মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সে দেশের উপপ্রধানমন্ত্রী এবং বৈদেশিক সম্পর্কমন্ত্রী অ্যান্টনিও তাজানি। জানা গিয়েছে, এই সফরে মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। বৈঠক করবেন ইটালির প্রেসিডেন্ট সার্গিও মাট্টারেলার সঙ্গেও। আলোচনা করবেন দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করা নিয়ে।
সর্বশেষ খবর
-
নিটে সফল মুর্শিদাবাদের বিড়ি মহল্লার ১৮ জন! অভাবের মাঝে ডাক্তারির স্বপ্ন সত্যি হওয়ার পথে
-
গণেশ চতুর্থী ২০২৬ কত তারিখে? জেনে নিন শুভ তিথি ও পুজোর নিয়ম
-
মুখোমুখি এবিভিপি-এসএফআই, মিছিল আটকাল পুলিশ, রণক্ষেত্র যাদবপুর
-
জয়জিতের গাড়িতে বেসামাল লরির ধাক্কা! মুখ্যমন্ত্রীর নজরে আনতে কী করলেন অভিনেতা?
-
বেহাল রাস্তায় গ্রামে ঢুকতে ব্যর্থ অ্যাম্বুল্যান্স, মৃত্যু শিশুর! গলসিতে ব্যাপক বিক্ষোভ