সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা পর্তুগালের লিজবনে। লাইনচ্যুত হয়ে উলটে গেল ট্রাম। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহতের সংখ্যা ১৮। বুধবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে প্রাকা দোস রেস্তোরাঁর কাছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে রাস্তার ঢাল বেয়ে ট্রামটি নামছিল। ভিতরে ছিলেন বহু যাত্রী। সেই সময়ে আচমকা সেটি লাইনচ্যুত হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। তারপরই ট্রামটি উলটে যায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহতের সংখ্যা ১৮। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিদেশি নাগরিক এবং শিশু। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভয়াবহ এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি বিবৃতি জারি করে পর্তুগাল সরকার। বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই ঘটনায় গোটা দেশ হতাশ।’
সর্বশেষ খবর
-
অধ্যাপক বদলি বিলে যাদবপুরে ‘সিঁদুরে মেঘ’! বামেদের বিঁধে শুভেন্দু বললেন, ‘ঝোলা নিয়ে হোলটাইমার হয়ে যান’
-
‘শেষ দেখে ছাড়ব’, ভেনিস কাণ্ডে মামলার হুঙ্কার ‘জুলাই জঙ্গি’ আজমেরী হক বাঁধনের
-
মুখ্যমন্ত্রীকে ‘গেরুয়া’ খোঁচা রানার, শুভেন্দুর পালটা, ‘গেরুয়াধারীরা কী অবস্থা করে দেখতে পাবেন’
-
বাগেশ্বরের অপমানে অ্যাকশনে শুভেন্দু! ‘যারা ছবি পুড়িয়েছে গ্রেপ্তার করুন’, বিধানসভায় দাঁড়িয়ে সিপিকে নির্দেশ
-
আড়াই দশক পর সুব্রত কাপ চ্যাম্পিয়ন বাংলার স্কুল, উৎসবে মাতল ঝাড়গ্রাম