সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাওয়া-খাওয়ার সময় থাকে না। থাকে না চালচুলো। যখন ডাক আসে তখনই বেরিয়ে পড়তে হয় কাজের খাতিরে। এমনই হয় ডাক্তারি পেশা। তাও ভালবেসে মানুষের জন্য ভাল কিছু করার তাগিদে এই পেশাকেই আপন করে নেন কয়েকজন। এমনই একজন আমান্ডা। মানবিকতার নয়া নজির গড়লেন আমেরিকার কেন্টাকি রিজিওনাল মেডিক্যাল সেন্টারের প্রসূতি বিভাগের এই চিকিৎসক। নিজের প্রসব স্থগিত রেখে আগে রোগীর প্রসব করালেন তিনি। তারপরই জন্ম দিলেন নিজের শিশুর।
[স্তন্যদানের জায়গাই নেই কর্মস্থলে, কাজ ছাড়তে বাধ্য হচ্ছেন মায়েরা]
গর্ভবতী অবস্থাতেই কাজ করছিলেন আমান্ডা। প্রসবের ঘণ্টাখানেক আগে পোশাক বদল করতে চেঞ্জিং রুমে গিয়েছিলেন তিনি। তখনই পাশের ঘরের প্রসূতির চিৎকার শুনতে পান। প্রশ্ন করে জানতে পারেন, মহিলার নাম লি জনসন। সময়ের কিছুটা আগেই প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে তাঁর। এদিকে জনসনের ডাক্তার এখনও এসে পৌঁছাননি। রাস্তায় আটকে রয়েছেন তিনি। আর সে সময় এমন কেস সামলাবার মতো একমাত্র আমান্ডাই ছিলেন। এক মুহূর্তের জন্যও না ভেবে দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন মার্কিন ডাক্তার। সফলভাবে প্রসব করান মহিলার। তখন তাঁরও প্রসবের সময় হয়ে এসেছিল। কিন্তু আগে চিকিৎসকের দায়িত্ব পালন করে তারপরই নিজের সন্তানের জন্ম দেন মহিলা।

[হারিয়েছিলেন যুবক পুত্রকে, ৬৪ বছরে মা হয়ে শোক মিটল মহিলার]
সহকর্মীর অসামান্য কাহিনি ফেসবুকে শেয়ার করেছেন ডা. হালা সাবেরি। আমান্ডার এই কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন তিনি। কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও। ইতিমধ্যেই প্রায় এগারো হাজার মানুষ লাইক করেছেন হালার পোস্টে। আমান্ডার কাহিনি শেয়ার করেছেন প্রায় হাজার তিনেক মার্কিন বাসিন্দা।

[গর্ভবতী মহিলাকে মাটিতে ফেলে মার, অভিযোগ নিতে টালবাহানা পুলিশের]
সর্বশেষ খবর
-
‘তুমি হদ্দ বোকা’, সাক্ষাৎকার চলাকালীন সঞ্চালিকার সঙ্গে বচসা, মাইক ছুড়ে ফেললেন ট্রাম্প
-
‘ক্রীড়াতেও পরিবর্তন দেখবে বাংলা’, খেলাকে রাজনীতিমুক্ত করার বার্তা দিয়ে আত্মবিশ্বাসী নিশীথ
-
স্ট্যালিন নেই, ক্ষুব্ধ সিপিএম! ভাঙন-ভয় নিয়েই দিল্লিতে বৈঠকে ‘ইন্ডিয়া’, সোনিয়ার পাশে মমতা
-
পালাবদলের বঙ্গে পুলিশে বিরাট পরিবর্তন, ডায়মন্ড হারবার-সহ বদলে দেওয়া হল ১৭৯ আইপিএসকে
-
‘বয়স নিয়ে রাইমা কখনও প্যানিক করে না’, হাওয়া বদলের মরশুমে খুনসুটি পরমব্রতর