সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিলগিট-বালতিস্তানের দু’জন ও পিওকে-র একজন সমাজকর্মীকে বেআইনি ভাবে গ্রেপ্তার করার অভিযোগে উত্তপ্ত পাকিস্তান৷ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং আওয়ামি লিগের সদস্যরা৷ লাহোরের রাস্তায় নেমেছেন কয়েকশো পড়ুয়া এবং পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানে প্রতিবাদ দেখাল আওয়ামি লিগ৷ দেশবিরোধী ও প্রশাসন বিরোধী স্লোগানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ মিথ্যা অভিযোগে ধৃত সমাজকর্মীদের শীঘ্রই মুক্তির দাবি তুলেছেন আন্দোলনকারীরা৷
[চিনের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী টাইফুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা]
জানা গিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর গিলগিট-বালতিস্তান থেকে গ্রেপ্তার করা হয় সমাজকর্মী আসিফ নাজি ও শাব্বির মায়ারকে এবং পিওকে থেকে গ্রেপ্তার করা হয় বাবা জানকে৷ তাঁদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধিতার মামলা ও সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করে পাক সেনা৷ যাকে বিরোধীরা ‘ড্রাকোনিয়ান আইন’ বলেন৷ জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর, গিলগিট-বালতিস্তানে দীর্ঘদিন ধরেই পাক সরকারের বিরুদ্ধে মানুষজনকে সংগঠিত করার কাজ করে আসছেন তাঁরা৷ এই অঞ্চলগুলির মানুষের উপরে রাওয়ালপিণ্ডির নির্দেশে পাক সেনা যে অত্যাচার চালাচ্ছে তা নিয়ে সরব হতে দেখা গিয়েছে এঁদের৷ নির্মীয়মাণ চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর যে ওই অঞ্চলের মানুষদের সবদিক থেকে ক্ষতিগ্রস্ত করছে, তাও আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন তাঁরা৷
[দেশ চালানোর টাকা নেই! চরম বেকারত্ব সমস্যায় ভুগছে পাকিস্তান]
উল্লেখ্য, ২০১৫-তে স্বাক্ষর হওয়া মউয়ের ভিত্তিতে চিন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নির্মাণকার্য শুরু হয়েছে৷ চিনের প্রস্তাবিত ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ নীতির উপর ভিত্তি করে, তাদের অর্থ সাহায্যেই এই করিডর তৈরি হচ্ছে৷ পাকিস্তানের গদর পোর্ট থেকে চিনের শিনজিং প্রদেশ পর্যন্ত মোট ২,০০০ কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হচ্ছে৷ এই করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করে আসছেন বালোচিস্তান-সহ গিলগিট-বালতিস্তান ও পিওকে-র নাগরিকরা৷ অভিযোগ, পেশিশক্তির জোরে তাঁদের বাসভূমি কেড়ে নিয়ে এই করিডর তৈরি করছে পাকিস্তান৷ যাতে পূর্ণ মদত দিচ্ছে চিন৷
#WATCH: Protest broke out in Lahore yesterday against the illegal arrest of Gilgit-Baltistan activists, Asif Naji and Shabbir Mayar. #Pakistan pic.twitter.com/0UpGQTT5Dy
— ANI (@ANI) September 16, 2018
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী