সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের ইতিহাসে সর্বকালের নিকৃষ্টতম ফলাফল করতে চলেছে ঋষি সুনাকের (Rishi Sunak) দল। চলতি বছরের শেষে ব্রিটেনে নির্বাচন হবে। একটি সমীক্ষা অনুযায়ী, সেখানে ধরাশায়ী হবে সুনাকের কনজারভেটিভ পার্টি (Conservative Party)। একধাক্কায় ২১০টি আসন হারাবে তারা। সরকার গড়বে দেশের প্রধান বিরোধী দল লেবার পার্টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কের স্টারমারের দল।
[আরও পড়ুন: তাইওয়ানের পর জাপান, শক্তিশালী ভূমিকম্পে কাঁপল উদীয়মান সূর্যের দেশ]
মোট ১৮ হাজার ব্রিটিশ নাগরিকের উপর সমীক্ষা চালিয়েছে সেদেশের একটি সংস্থা। সেখানেই উঠে এসেছে এই তথ্য। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, আগামী নির্বাচনে মোট ৪০৩টি আসন পাবে লেবার পার্টি। বর্তমানে ব্রিটিশ (Britain) পার্লামেন্টের নিম্নকক্ষে ২০২টি আসন রয়েছে তাদের। কিন্তু আসন্ন নির্বাচনে তার থেকে ২০১টি আসন বাড়বে। সরকার গড়ার জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩২৬টি আসন। সেটা অনায়াসে পেয়ে যাবে লেবার পার্টি, বলছে সমীক্ষার রিপোর্ট। এই রিপোর্টের চেয়েও বেশি আসন যেতে পারে লেবার পার্টির (Labour Party) দখলে, এমনটাও অনুমান রয়েছে সেদেশের রাজনৈতিক মহলে।
কেবল লেবার পার্টির সাফল্যই নয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দলের ‘বিপর্যয়ের’ কথাও সমীক্ষায় উঠে এসেছে। জনতার মতে, একধাক্কায় ২১০টি আসন হারাবে কনজারভেটিভ পার্টি। ব্রিটেনের নির্বাচনী ইতিহাসে কোনওদিন এত খারাপ ফলাফল করেনি ঋষি সুনাকের দল। ১৯৯৭ সালের সাধারণ নির্বাচনে মোট ১৬৫টি আসন পেয়েছিল কনজারভেটিভ পার্টি। সেই সময়ে দলের নেতা ছিলেন জন মেজর। কিন্তু দলের প্রধান হিসাবে সেই লজ্জার নজিরও ভেঙে ফেলবেন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর আর্জি খারিজ করল হাই কোর্ট, স্বস্তি ‘জেলবন্দি’ কেজরিওয়ালের]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক