সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের অন্তত ১১ জনের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী গাড়িটি দেরা ইসমাইল খান থেকে জোহোব জেলার উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই গাড়িটি নিয়ন্ত্রণে হারায় এবং পাশের একটি খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধরকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু উদ্ধারকারী দল জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল? প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, যাত্রাপথে গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপরই গাড়িটি নিয়ন্ত্রণে হারিয়ে খাদে গিয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। বাকি দেহগুলির খোঁজে চলছে তল্লাশি।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?