সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভেঙে দিয়েছেন পার্টনার৷ দুঃখের ব্যাপার! কষ্ট হয় সম্পর্ক ভাঙলে! মানুষ চেষ্টা করে ভাঙা সম্পর্ক জোড়া দেওয়ার৷ কিন্তু কিছু ক্ষেত্রে এর ব্যক্তিক্রম দেখা যায়৷ ভালবাসা প্রতিহিংসায় বদলে যায়! সম্পর্ক ভাঙার অপরাধে শাস্তি দেন একজন আর একজনকে! কিন্তু তা বলে জ্যান্ত পুড়িয়ে দেওয়া?
এমন মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন মিলল রোমে৷ সম্পর্ক ভাঙার ‘অপরাধে’ প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মারল এক যুবক৷ রোম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ২২ বছরের সারা দি পিয়েনত্রানতোনিও কয়েকদিন আগে তাঁর পুরনো সম্পর্কটি ছেড়ে বেরিয়ে আসেন৷ প্রেমিক ভিনসেনজো পাদুয়ানো মেনে নিতে পারেনি এই বিচ্ছেদ৷ তাই সম্পর্ক ভাঙার পর তাঁর মাথায় একরকম প্রতিশোধের ভূত চেপে যায়! পুলিশের জেরায় প্রথমে সে খুনের কথা স্বীকার না করলেও, পরে পুলিশের ভয়ে বাধ্য হয়ে ঘটনার দায় স্বীকার করে নেয়৷ সম্পূর্ণ ঘটনার দায় স্বীকার করে ভিনসেনজো জানায়, ব্রেকআপ মেনে নিতে পারছিল না সে৷ তাই প্রাক্তন প্রেমিকাকে হত্যা করে বদলা নিল সে৷ জেরায় সে আরও জানিয়েছে, ঘটনার দিন সে সারাকে ভয় দেখিয়েছিল৷ তার ভয়ে সারা দৌঁড়তে শুরু করে৷ প্রাক্তনের হাত থেকে বাঁচতে নিজের গাড়িতে চট করে উঠে পরেছিলেন সারা৷ আর সেই সুযোগেই লাইটার দিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দেয় ভিনসেনজো৷ প্রাণ বাঁচাতে সারা গাড়ি থেকে বেরিয়ে আসেন৷ কিন্তু তখন তাঁর গায়ে আগুন লেগে গিয়েছে৷ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে সেখানে ফেলে চলে যায় তাঁর প্রাক্তন প্রেমিক৷ সেখানেই পুড়ে মারা যান সারা৷
এই বীভৎস ঘটনা দেখে অবাক পুলিশও৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এমন হিংস্র ঘটনা তিনিও নিজের কেরিয়ারে দেখেননি৷
সর্বশেষ খবর
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
-
এবার বাংলা সিনেমায় রামচরণ! বঙ্গে পদ্ম ফুটতেই দক্ষিণী সুপারস্টারের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪