Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Iran War

ইরান যুদ্ধে মৃত্যুমিছিল! তেহরানে হামলার নিন্দা করে দ্রুত সংঘর্ষবিরতির প্রস্তাব রাশিয়া-চিনের

দফায় দফায় বৈঠকের পরেও পরমাণু চুক্তি আপোস করতে চায়নি ইরান। এর পর শনিবার তেহরানে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন সেনা। ওই হামলায় মৃত্যু আয়াতোল্লা আলি খামেনেই-সহ ইরানের ৪৮ শীর্ষ নেতার। এর পর পালটা হামলা চালাচ্ছে ইরান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২১:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২১:২২

options
link
ইরান যুদ্ধে মৃত্যুমিছিল! তেহরানে হামলার নিন্দা করে দ্রুত সংঘর্ষবিরতির প্রস্তাব রাশিয়া-চিনের zoom
অবিলম্বে সংঘর্ষবিরতির দাবি জানাল তৃতীয় পক্ষ রাশিয়া ও চিন।

বসন্তে বারুদের গন্ধ পশ্চিম এশিয়ার বাতাসে! শনিবার তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চলে ইজরায়েল-আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার পর ধুন্ধুমার যুদ্ধ চলছে। শুধু ইরানেই মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। যুদ্ধে ইরান, ইজরায়েলের পাশাপাশি জনজীবন ত্রস্ত সৌদি, কুয়েত, বাহারিনে। এই পরিস্থিতিতে অবিলম্বে সংঘর্ষবিরতির দাবি জানাল তৃতীয় পক্ষ রাশিয়া। ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় হামলার ঘটনায় তীব্র নিন্দা করল মস্কো। ‘আলোচনাই একমাত্র পথ’ জানিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব চিনেরও। 

দফায় দফায় বৈঠকের পরেও পরমাণু চুক্তি আপোস করতে চায়নি ইরান। এর পর শনিবার তেহরানে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন সেনা। ওই হামলায় মৃত্যু আয়াতোল্লা আলি খামেনেই-সহ ইরানের ৪৮ শীর্ষ নেতার। এর পর থেকে পালটা হামলা চালাচ্ছে ইরান। প্রতিবেশী কাতার, আরব আমিরশাহী, বাহারিনের মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালাচ্ছে তেহরান। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনেও হামলা হয়েছে বলে খবর। এই সঙ্গে অন্যতম শত্রু দেশ ইজরায়েলে হামলা চালাচ্ছে খামেনেইর দেশ। পরিস্থিত ক্রমশ ভয়ংকর হয়ে উঠছে। এই অবস্থায় রাশিয়া ও চিনের অবস্থান গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত যুদ্ধের ৩৬ ঘণ্টা কাটার পর মুখ খুলল উভয় দেশ।

Advertisement

সূত্রের খবর, যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করায় অবিলম্বে সংঘর্ষবিরতির দাবি জানিয়েছে রাশিয়া। আলাদা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেছেন আরব আমিরশাহী এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। যদিও প্রশ্ন উঠছে, রাশিয়ার কথা শুনবে কেন আমেরিকা-ইজরায়েল জোট। ওয়াশিংটন অবশ্য জানিয়েছে, ইরান-যুদ্ধ দীর্ঘকালীন নয়। দেশটির পরমাণু শক্তির ভাণ্ডার ধ্বংস করে বর্তমান শাসক গোষ্ঠীকে উৎখাত করাই উদ্দেশ্য।

এদিকে চিনের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানাল, আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করুক দু’পক্ষ। চিনা সংবাদমাধ্যমের দাবি, দেশটির বিদেশ মন্ত্রী ওয়াং আই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকে ফোনে করেছেন। তিনি বলেন, একজন সর্বোচ্চ নেতাকে হত্যা এবং একটি শাসক জমানাকে গায়ের জোরে পরিবর্তন করা মেনে নেওয়া যায় না। কার্যত আমেরিকা-ইজরায়েলের খামেনেই হত্যার নিন্দা করেছে বেজিং।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.