বিদেশের মাটিতে খতম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরও এক সমালোচক শিল্পী। প্রেসিডেন্ট পুতিনের ব্যাঙ্গাত্মক কার্টুন এঁকে শিরোনামে উঠে আসা রুশ শিল্পী রবার্ট কুজোভকোভকে পোল্যান্ডে গুলি করে খুন করল একদল দুষ্কৃতী। কারা এই খুনের নেপথ্যে তা জানা না গেলেও ওয়াকিবহাল মহলের দাবি, এই গুপ্ত হত্যার নেপথ্যে হাত রয়েছে মস্কোর।
রাশিয়ার কমিউনিস্ট শাসক ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচক হিসেবে পরিচিত রবার্ট। সরকারের নীতির বিরুদ্ধে তাঁর একাধিক প্রতিবাদী ছবি গোটা বিশ্বে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল। পুতিন থেকে শুরু করে চেচেন নেতা রমজান কাদিরভ-সহ রাশিয়ান শাসক গোষ্ঠীর অনেকেই নিজের শিল্পে বিদ্ধ করেছেন রবার্ট। তাঁর ছবিতে কখনও দেখা গিয়েছে, নর করোটির স্তূপের উপর উপর বসে রয়েছেন পুতিন। কখনও আবার তাঁকে স্ট্যালিনের কোলে বসিয়েছেন রবার্ট। তাঁর কাজ বরাবরই অস্বস্তিতে ফেলেছে পুতিনকে।
আরও পড়ুন:
পুতিনের ব্যাঙ্গাত্মক কার্টুন এঁকে শিরোনামে উঠে আসা রুশ শিল্পী রবার্ট কুজোভকোভকে পোল্যান্ডে গুলি করে খুন করল একদল দুষ্কৃতী।
এই পরিস্থিতিতে রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কা ২০২১ সালে রাশিয়া ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন রবার্ট। পাকাপাকিভাবে বসবাস শুরু করেন পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর বিয়ালা পোডলাস্কাতে। এদিন বছর চুয়াল্লিশের এই শিল্পীকে লক্ষ্য করে কেউ বা কারা এলোপাথাড়ি গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ এই ঘটনার তদন্তে নামলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই শিল্পীকে গুলি করেই সেখান থেকে চম্পট দেয় অপরাধীরা। সংবাদমাধ্যমের তরফে জানা যাচ্ছে, ঘটনার পরে বিয়ালা পোডলাস্কায় অবস্থিত বেলারুশ কনসুলেটের কাছ থেকে এক বেলারুশ নাগরিককে আটক করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। পোল্যান্ডের প্রসিকিউটর ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের পিছনে রাশিয়ার হাত থাকতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চল্লিশে চালসে নয়, নতুন নজির! ক্যাপ্টেন আর্ম ব্যান্ড পরেই পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডো
-
বিশ্বকাপ জ্বরে কাবু বাঙালির শাড়ির বাজারও! আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার সিল্কের দাম জানেন?
-
রাম মন্দিরে চুরিতে অস্বস্তি বাড়ছে বিজেপির, এবার বেফাঁস বিনয় কাটিহার-ব্রিজভূষণরা
-
রক্ষাকবচ প্রত্যাহার মধ্যপ্রদেশ হাই কোর্টের, যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক!
-
মহিলা বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন রামমোহনের বংশধর! কে এই প্রিয়নাজ চ্যাটার্জি?