সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর পড়তে পড়তে বুঝতে না পেরে কখনও হাই তুলছেন অ্যাঙ্কর, কখনও বা লাইভ ভিডিওতে ঢুকে পড়ছে শিশু। মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা উঠে আসে খবরের শিরোনামে। কিন্তু লাইভ অনুষ্ঠান চলাকালীন সাংবাদিক যখন খবর জানাচ্ছেন, তখন সটান এসে তাঁর মুখে ঘুষি মারল এক পথচারী! এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোতে। যেখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্টুডিওতে সঞ্চালিকাকে খবর দেওয়ার সময় হঠাৎই সাংবাদিককে এসে ঘুষি মেরে বসেন এক ব্যক্তি। ওই সাংবাদিক, এমনকী সঞ্চালিকাও অবাক হয়ে যান তাতে। সম্প্রতি সামনে এসেছে সেই ভিডিওটি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে তা।
[গরু-ছাগলের মতোই এবার ১০ লাখে মিলছে বাঘের বাচ্চা]
জানা গিয়েছে, গত বুধবার রাশিয়ায় ধুমধাম করে পালিত হয়েছিল ‘বার্ষিক এয়ারবোর্ন ট্রুপস দিবস’। আর ওই উপলক্ষেই বিখ্যাত মস্কো পার্ক থেকে সেই সংক্রান্ত খবর জানাচ্ছিলেন এক সাংবাদিক। হঠাৎই লাইভ অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়েন এক ব্যক্তি। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে ঘুষি মেরে বসেন ওই সাংবাদিককে। এমনকী ঘুষি মারার পরও কিছু একটা বলতে থাকেন। ঘটনার আকস্মিকতায় অনেকেই অবাক হয়ে যান। এমনকী বাকরুদ্ধ হয়ে পড়েন সঞ্চালিকাও। সঙ্গে খবর পরিবেশনও বন্ধ করে দেন ওই সাংবাদিক।
[লাগামছাড়া যৌনাচার-ব্ল্যাকমেল করে ধৃত ‘সুলতান অফ সেক্স’]
অভিযোগ জানানোর পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই অভিযুক্তকে। জানা গিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। তাই সে এই কুর্কীতি করেছে। ইতিমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে যায়।
В Парке Горького пьяный десантник напал в прямом эфире на корреспондента НТВ #видео pic.twitter.com/JP803oxC3P
— НТВ (@ntvru) August 2, 2017
সর্বশেষ খবর
-
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ সিকিমের মুখ্যমন্ত্রীর, কী কথা হল?
-
শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইজরায়েলের! তেহরানকে সতর্ক করে আমেরিকা
-
অশোধিত তেলের দাম কমলেও এখনই সস্তা নয় পেট্রল-ডিজেল, সাফ কথা কেন্দ্রের
-
‘ব্রাজিলের ম্যাচটা চালাবে’, মৃত্যুর আগের মুহূর্তে বাবার কাছে শেষ আবদার রামকৃষ্ণ মিশন ছাত্রের
-
শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? ৭২ ঘণ্টা আগে বিয়ের প্ল্যান শেয়ার করলেন আমির