Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

বিমানে প্রকাশ্যেই সঙ্গমে লিপ্ত যুগল, অবাক যাত্রীরা

ভিডিওর মাধ্যমে সেই ঘটনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০১৭, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০১৭, ১৫:৪৩

options
link
বিমানে প্রকাশ্যেই সঙ্গমে লিপ্ত যুগল, অবাক যাত্রীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান যাত্রীর সংখ্যা কম নয়। প্রায় পুরোপুরি ভরা বলা চলে। ম্যাঞ্চেস্টার থেকে রায়ানিয়ার এয়ারলাইন্সের বিমানটির উড়ান দেওয়ার কথা যাত্রীদের ইবিজা পৌঁছে দিতে। কিন্তু সেই বিমানের ভিতর যে এভাবে ‘দৃশ্যদূষণ’-এর সাক্ষী থাকতে হবে, তা যাত্রীরা স্বপ্নেও ভাবেননি। লাগাম ছাড়া সঙ্গমের ইচ্ছে। আর তাতেই আশেপাশের পরিবেশকে তোয়াক্কা করলেন না এই কাপল। সকলের সামনেই যৌনমিলনে লিপ্ত হলেন তাঁরা।

হলিউড ছবির চিত্রনাট্যের থেকে যেন কোনও অংশে কম নয় এই ঘটনা। বরং সেখানে রাখঢাক থাকলেও এখানে প্রকাশ্যেই ঘটল সঙ্গম। যুগলের উন্মত্ত শারীরিক চাহিদার সাক্ষী যাত্রীরা তো হলেনই, ভিডিওর মাধ্যমে তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়াতেও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পাকিস্তানি মহিলার কারণেই শূন্য রানে আউট বিরাট!]

ঘটনা গত বুধবারের। সন্ধে ৮টা ২০ মিনিটে ছাড়ে বিমান। জানা গিয়েছে, ওই প্রেমিক-প্রেমিকা যুগল নাকি মদ্যপান করেই বিমানে চেপেছিলেন। চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থাতেই ওই কাণ্ড করেন তাঁরা। বিমানের এক যাত্রী কেইরান উইলিয়ামস জানান, প্রথমে ওই যুগল সঙ্গম নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। কিন্তু বিমানের সিটে বসেই যে সত্যি করে তাঁরা সঙ্গমে লিপ্ত হবেন, এমনটা ভাবাই যায়নি। মিলনের আগে ওই ব্যক্তি আচমকাই চিৎকার করে সকলকে জিজ্ঞেস করেন, কারও কাছে কন্ডোম আছে কিনা। কেউ উত্তর না দেওয়ায় আর দেরি করেননি। মদ্যপ অবস্থায় স্থান-কাল-পাত্র জ্ঞান হারিয়ে নিজেদের যৌন চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। ল্যাঙ্কেশায়ারের বাসিন্দা উইলিয়ামসের বিবরণ অনুযায়ী, যুগলের পাশেই বসেছিলেন অন্য এক মহিলা। প্রেমিক-প্রেমিকাকে পোশাক খুলতে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যান তিনি। তাঁদের সরে যেতেও বলেন ওই মহিলা। কিন্তু তখন কে-কার কথা শোনে! যৌন উন্মাদনায় ডুবে ছিলেন তাঁরা।

[লন্ডন হামলার জন্য নীরবতা পালনে নারাজ সৌদি ফুটবলাররা]

কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বিমান কর্মীদের কেউই তাঁদের এ কাজে বাধা দেননি। যাত্রীদের অভিযোগ, প্রকাশ্যে এমন ঘটনার পরও কেন কেবিন ক্রু নির্লিপ্ত থাকল? সকলের চোখের সামনে প্রায় ঘণ্টাখানেক এই কর্মকাণ্ড চলতে থাকে। তখনই এক যাত্রী সঙ্গমের দৃশ্য ভিডিও করেন। তবে এই ঘটনায় বিমান কর্তৃপক্ষের দিকে অভিযোগ ওঠায় ড্যামেজ কন্ট্রোল করতে পরে তাদের তরফে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.