Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Salman Rushdie

দোষী সাব্যস্ত সলমন রুশদির হামলাকারী, হতে পারে অন্তত ৩০ বছরের জেল

আগামী ২৩ এপ্রিল নিউ ইয়র্কের আদালতে সাজা ঘোষণা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:১৩

options
link
দোষী সাব্যস্ত সলমন রুশদির হামলাকারী, হতে পারে অন্তত ৩০ বছরের জেল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক তথা বুকারজয়ী লেখক সলমন রুশদির উপরে হামলায় দোষী সাব্যস্ত হাদি মাতার। ২৭ বছরের আততায়ীর ন্যূনতম ৩০ বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ২৩ এপ্রিল নিউ ইয়র্কের আদালতে সাজা ঘোষণা।

কয়েকদিন আগেই শুরু হয়েছিল বিচার প্রক্রিয়া। রুশদির আইনজীবী দাবি করেন, কোনও সংশয় ছাড়া গায়ের জোরে বারবার ছুরির কোপ মারা হয়েছিল ৭৭ বছরের সাহিত্যিককে। ‘খুনের চেষ্টা’ ও ‘সশস্ত্র হামলা’র অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অবশেষে মাতারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে তাতে অন্তত ৩০ বছরের সাজা হওয়ার কথা ওই যুবকের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, হামলার দিন নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে পৌঁছন রুশদি। ঠিক ছিল সেখানে ‘আমেরিকায় শরণার্থী লেখকেরা’ বিষয়ের উপর প্রখ্যাত সাহিত্যিকের সঙ্গে কথা বলবেন সঞ্চালক হেনরি রিস ৷ আলোচনা হওয়ার কথা ছিল আগামী বছর প্রকাশ্যে আসতে চলা রুশদির উপন্যাস ‘ভিকট্রি সিটি’ নিয়েও৷ কিন্তু সে সব অধরাই থেকে যায়৷ মঞ্চে আসতেই তাঁর দিকে তেড়ে যায় এক ব্যক্তি। এই অতর্কিত আক্রমণে স্তম্ভিত হয়ে যান সকলেই। অত্যন্ত দ্রুততার সঙ্গে রুশদিকে উপর্যুপরি ছুরির আঘাত করে ওই ব্যক্তি। তাঁকে কিল-চড়ও মারে হামলাকারী। সংবিৎ ফিরে পেয়েই হামলাকারীকে ধরে ফেলেন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। রুশদিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক চোখের দৃষ্টিশক্তি ও একটি হাত নাড়াচাড়া করার শক্তি হারিয়েও দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন রুশদি। এদিকে জানা যায়, হামলাকারীর নাম হাদি মাতার। সেই সময় তার বয়স ছিল ২৪। সে নিউ জার্সির বাসিন্দা ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.