Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Iran Attack on Saudi Arabia

এবার সৌদিতে ড্রোন হামলা ইরানের, লক্ষ্য তেল পরিশোধন সংস্থা আরামকো, কত বড় ক্ষতি?

ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের ফল ভুগতে হবে গোটা পৃথিবীকে। নেপথ্যে তেলের বাণিজ্য। উদ্বেগ বাড়ল সৌদি আরবের সরকারি তেল পরিশোধন সংস্থা আরামকোতেও ইরানের হামলায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৭:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৭:২২

options
link
এবার সৌদিতে ড্রোন হামলা ইরানের, লক্ষ্য তেল পরিশোধন সংস্থা আরামকো, কত বড় ক্ষতি? zoom
সৌদির রাস টানুরা শহরে অবস্থিত তেল পরিশোধনাগারকে নিশানা করে ইরান।

ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের ফল ভুগতে হবে গোটা পৃথিবীকে। নেপথ্যে তেলের বাণিজ্য। উদ্বেগ বাড়ল সৌদি আরবের সরকারি তেল পরিশোধন সংস্থা আরামকোতেও ইরানের হামলায় (Iran Attack on Saudi Arabia)। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা গিয়েছে, তেল পরিশোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। যদিও বড়সড় বিপদ হয়নি বলেই দাবি সৌদি সরকারের। এর পরেও হামলার পরে ওই তেল পরিশোধনাগার বন্ধ করে দিয়েছে আরামকো।

সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ইরান থেকে ছোড়া দু’টি ড্রোন সৌদির পূর্বাঞ্চলের রাস টানুরা শহরে অবস্থিত আরামকোর তেল পরিশোধনাগারকে নিশানা করে। সে দেশের নিরাপত্তাবাহিনী ওই ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে। লক্ষ্যে আঘাত হানার আগেই তা ধ্বংস করা হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কীসের আগুন, কালো ধোঁয়া ঢেকে গিয়েছিল আকাশ? সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ভেঙে পড়া ইরানি ড্রোন আগুন ধরে যায়, তাতেই কালো ধোঁয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, শনিবার ইরানে হামলা হওয়ার পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করে তেহরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের (Dubai Blast) শব্দ পাওয়া যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারই খালি করে দেওয়া হয় বুর্জ খলিফা। রবিবারও হামলা থামেনি। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবিতে একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এহেন পরিস্থিতির মাঝেই এবার ইরানকে সতর্ক করেছে আমিরশাহী। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুঁশে ফিরুন। আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার। প্রতিবেশীদের সঙ্গে নয়।

এদিকে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। সোমবার এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফের দিল্লির অবস্থায় স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, “ভারত বরাবর আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় আগ্রহী। দ্বন্দ্বের চেয়ে শান্তির শক্তি বেশি।” পাশাপাশি মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.