সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছরের দাম্পত্য৷ ছয় ছেলে মেয়ে৷ আর এত কিছুর পর হঠাৎ একদিন স্বামীর টেক্সট মেসেজ৷ যাতে লেখা, দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে মধুচন্দ্রিমায় চললেন তিনি৷ এই খবরেই দিক-বিদিক শূন্য হয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলেন সৌদি আরবের এক মহিলা৷
আগুন লাগিয়ে বসলেন নিজের ঘরেই৷ পুরো বাড়ি পুড়তে বসেছে দেখে সম্বিত ফেরে তাঁর৷ তখন নিজেই খবর দেন প্রতিবেশীদের৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীও৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে, আগুনে আহত হয় পাঁচ বছরের এক শিশু৷
পুরো ঘটনার তদন্তের ভার সৌদি পুলিশের হাতে দেওয়া হয়েছে৷ চলছে জাজান পোর্ট সিটির ওই মহিলার জিজ্ঞাসাবাদ৷ এর জন্য অভিজ্ঞ মনোবিদেরও সাহায্য নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর৷
সর্বশেষ খবর
-
‘লাল ফিতার ফাঁসমুক্ত শিল্প’, অশোকনগরে তেল উৎপাদনের পর তৃণমূলকে দুষে বার্তা শমীকের
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন
-
খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন