সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের ‘বাদশা’৷ তাঁকে দেখা যায় সিনেমা জগতের বিভিন্ন পার্টিতে, কিন্তু পলিটিক্যাল পার্টির রঙ এখনও নিজের গায়ে লাগতে দেননি শাহরুখ খান৷ কিন্তু তা বলে তাঁর পরিবারের কেউ রাজনীতি করবে না সেটা তো হতে পারে না৷ ফলে পাকিস্তানের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে কিং খান শাহরুখের খুড়তুতো বোন নূর জাহান।
[টপলেস ছবি পোস্ট টলিপাড়ার জনপ্রিয় নায়িকার, শোরগোল নেটদুনিয়ায়]
জানা গিয়েছে, নির্দল প্রার্থী হিসাবে পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করবেন তিনি। ইতিমধ্যেই, নির্বাচনের প্রচার পর্বও শুরু করে দিয়েছেন। তবে রাজনীতিতে নতুন নন নূর জাহান। গত কয়েক বছর ধরেই কাউন্সিলর হিসেবে কাজ করছেন। ফলে সক্রিয় রাজনীতিতে হাত পাকিয়ে ফেলেছেন। শাহরুখকে যেমন সাধারণ মানুষ ভালোবাসেন, সমর্থন করেন, তেমনই তিনিও মানুষের সমর্থন পাবেন বলে আশা প্রকাশ করেছেন নূর জাহান।
[চতুর্থ সন্তান চান শাহরুখ! নায়কের টুইট বাড়াল জল্পনা]
প্রসঙ্গত, দেশভাগের আগে এই বলি তারকার পূর্বপুরুষরা পাকিস্তানে থাকতেন। পাকিস্তানের পেশাওয়ার ছিল তাঁদের বাড়ি। কিন্তু দেশভাগের আগেই পরিবার নিয়ে ভারতে চলে আসেন শাহরুখের বাবা তাজ মোহাম্মদ খান। ভারতে এসে নয়াদিল্লিতে বড় হয় আজকের বলিউড বাদশা। তবে তাঁর পরিবারের অনেকে এখনও রয়ে গিয়েছেন পাকিস্তানের বিভিন্ন এলাকায়।
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির
