সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল লন্ডন। ব্রিটেনের পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে প্রায় ১২ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর সংবাদ সংস্থা এপি সূত্রে। জানা গিয়েছে, বুধবার ব্রিটেনের পার্লামেনেটর বাইরে ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে পরপর গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন পুলিশকর্মীরা। বন্দুকবাজকে গুলি করে নিকেশ করে পুলিশ।
This is the moment Parliament was suspended as “sounds similar to gunfire” were heard outside pic.twitter.com/to6PPxkNqL
Advertisement— Sky News (@SkyNews) March 22, 2017
ব্রিটেনের হাউস অফ কমনস-এর লিডার জানিয়েছেন, ঘটনার কথা জানতে পেরেই পার্লামেন্ট বিল্ডিং বন্ধ করে দেওয়া হয়। এদিনের মতো অধিবেশন মুলতবি হয়ে যায়। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় পার্লামেন্টের প্রতিনিধিদের। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে ধাক্কা মারে পার্লামেন্ট ভবনের বাইরের রেলিংয়ে। চারজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। এক পুলিশ আধিকারিককে ছুরিকাঘাত করেছে দুষ্কৃতী।
সর্বশেষ খবর
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল