সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই নানাধরনের শ্রেণিবিদ্বেষ ও বিদ্রুপে ক্রমশ উত্তেজিত পশ্চিমদুনিয়া৷ তারই ফলস্বরূপ নির্যাতনের শিকার হলেন ২২ বছরের এক শিখ তরুণ হরমন সিং৷
হার্ভার্ড আইন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র হরমন সিংকে মুসলিম ভেবে চরম হেনস্তা করা হয়৷ শিখ এই তরুণ কেমব্রিজে ক্যাম্পাসের কাছে এক শপিংমলে যান, আর সেখানেই তিনি হেনস্তার শিকার হন৷ স্থানীয় এক দোকানদার হরমন সিংকে মুসলিম ভেবে তাঁকে কটাক্ষ করে বলেন, “ঐ দেখো, মুসলিম৷”
বস্টন গ্লোব নামে এক সংবাদমাধ্যমকে হরমন সিং তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, দোকানদার তাঁকে মুসলিম বলে কটাক্ষ করে তাঁর নাম, ঠিকানা, জন্ম পরিচয় জানতে চান৷ শুধুমাত্র তাই নয়, গোটা রাস্তা তাঁর পিছুও নেন৷ হরমন জানান যে, তিনি নিউইয়র্কের বাফেলোর বাসিন্দা৷ সমস্ত ঘটনাটি এলাকার লোকজন দেখেও কোনওরকম প্রতিবাদ করেননি৷ হরমন ওই সময় তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন, মাও ওই দোকানদারের কথা শুনতে পান৷ হরমন সিং ও তাঁর মা দুজনেই ঘটনায় খুবই ভিত৷
হরমন সংবাদমাধ্যমকে আরও লিখেছেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, ঘৃনা ও বিদ্বেষজনিত ঘটনার ফলে দেশের সমস্ত নাগরিক তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত৷”
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির