সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনটাও যে হতে পারে স্বপ্ন কেন, দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তাইল্যান্ডের ফনারত চাইবুন। এখন শৌচালয়ে যাওয়ার সম্ভাবনা জাগলেও ভয়ে কেঁপে উঠছেন তিনি। কিন্তু কেন এত ভয় ৪২ বছরের মহিলার? জানলে আপনিও আঁতকে উঠবেন। নিজে শৌচালয়ে যাওয়ার আগে চারবার ভাববেন।
[সন্ত্রাসবাদীদের ‘স্বর্গরাজ্য’ পাকিস্তান, মার্কিন রিপোর্টে বেকায়দায় শরিফ প্রশাসন]
হয়েছিল কী? মহিলার বয়ান অনুযাই, রোজকার মতোই নিত্যকর্ম করতে শৌচালয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই পশ্চাৎদেশে প্রবল ব্যথা অনুভব করেন। যেন কোনও বিষাক্ত কিছু দংশন করেছে। প্যান থেকে উঠে দেখতেই চমকে ওঠেন ফনারত। আস্ত একটি পাইথন প্যান থেকে মাথা তুলে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে শৌচালয় থেকে বেরিয়ে আসেন তিনি। মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
[‘ভারত-চিন সংঘাতের কারণ হতে পারে মোদির উগ্র হিন্দু জাতীয়তাবাদ’]
কিন্তু প্রথমে ফনারতের চিকিৎসা করতে একটু দ্বিধাবোধ করছিলেন ডাক্তাররা। কারণ মহিলা এতটাই আতঙ্কগ্রস্ত ছিলেন, ঠিক করে বলে উঠতে পারছিলেন না কী হয়েছে তাঁর সঙ্গে। শেষে পরিবারের সঙ্গে কথা বলার পর চিকিৎসা শুরু হয়। পাইথনের কামড় বিষাক্ত না হলেও তাতে ক্ষতিকারক ব্যাক্টিরিয়া থাকে। তা প্রতিরোধ করার জন্য ওষুধ দেওয়া হয়েছে ফনারতকে। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। কিন্তু এরপরও সাপ দেখা গিয়েছে তাঁর বাড়ি পাশে। বাড়িতে ঢোকার মুখেই সিড়ির কাছে ফের সাপ দেখতে পায় তাঁর পনেরো বছরের মেয়ে। পুলিশের অনুমান, বাড়ির নিচে কোনও গহ্বর রয়েছে তাতেই প্রচুর সরিসৃপের বাস রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
[নতুন ২০ টাকার নোট সম্পর্কে এই ৭টি চাঞ্চল্যকর তথ্য জানেন কি?]
সর্বশেষ খবর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের