সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে দুরপাল্লার ট্রেন, বাস কিংবা প্রত্যন্ত গ্রামের কোন যানবাহনে সফর করার সময় আচমকা যদি কোনও বিষাক্ত সরীসৃপের সঙ্গে দেখা হয়ে যায়, তবে প্রাথমিক ভয় লাগলেও চমক লাগবে না বিশেষ৷ কিন্তু কেবল ভারতই নয়, আন্তর্জাতিক স্তরেও এমন ঘটনা ঘটে৷ বাসে, ট্রেনে নয়, এবার একেবারে বিমানে ঘটল এমন ঘটনা৷
জানা গিয়েছে, মেক্সিকোর তোরেন বিমানবন্দর থেকে মেক্সিকো সিটিগামী বিমানে আচমকাই দেখা মেলে একটি বিষাক্ত সাপের৷ প্লেনের লাগেজ বাঙ্কার থেকে ঝুলছিল সাপটি৷ সাপটিকে আচমকা বিমানের মধ্যে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ এরই মধ্যে এক বিমানকর্মী সাপটির উপরে কম্বল চাপিয়ে দেন। এরপর বিমানটি মেক্সিকো সিটি পৌঁছলে তড়িঘড়ি ‘প্রায়োরিটি ল্যান্ডিং’ করানো হয়। এরপর ‘অ্যানিম্যাল কন্ট্রোল ওয়ার্কার্স’-এর দল সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে৷
যদিও ঘটনায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি৷ তবে কিভাবে সাপটি বাঙ্কারে এল কীভাবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি এরো মেক্সিকো বিমান সংস্থা৷
দেখে নিন সেই ভিডিও:
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার