সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? এতদিন এ প্রশ্নের উত্তর দেওয়া ছিল জলের মতো সোজা৷ কিন্তু সেই উত্তর এবার বদলে গিয়েছে৷ উত্তরটি পাল্টে দিয়েছেন ৮০ বছরের এক স্প্যানিশ ব্যক্তি৷ মাইক্রোসফট কর্তা বিল গেটসকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা এখন জারা ফ্যাশন কোম্পানির মালিক আমানসিও ওর্তেগার মাথায়৷
মধ্যবিত্ত পরিবারের ছেলে ধীরুভাই আম্বানি পোশাকের ব্যবসা দিয়ে পথ চলা শুরু করেছিলেন৷ বাকিটা তো ইতিহাস৷ এই ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে খানিকটা সামঞ্জস্য রয়েছে ওর্তেগারও৷ মধ্যবিত্ত পরিবারের ছেলে ওর্তেগোর বাবা স্পেনের লা করুনাতে রেলে চাকরি করতেন৷ কিন্তু ছেলের ছোট থেকেই লক্ষ্য ছিল, বড় কিছু করার৷ শূন্য থেকে শুরু করেই আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি৷ ছোট্ট পোশাকের গ্রুপ ইন্ডিটেক্সকেই ধীরে ধীরে বিরাট কোম্পানিতে পরিণত করেন তিনি৷ এখন তাঁর পোশাক বিশ্বের বিভিন্ন ব়্যাম্প শো মাতায়৷
আন্দাজ করতে পারেন কত টাকার মালিক তিনি? জানলে চোখ কপালে উঠবে! ৭৯.৫ বিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫,৩১,৯২৫ কোটি টাকা! হিসেব করাটা বেশ কঠিন৷ সেখানে বিল গেটসের অর্থের পরিমাণ ৭৮.৫ বিলিয়ন ডলার৷ চলতি সপ্তাহে ১.৭ বিলিয়ন ডলার আয় করেই বিল গেটসকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন আমানসিও৷
ওর্তেগা তাঁর সমস্ত সম্পত্তি এবার নিজের মেয়ে মার্তার নামে উইল করে দিচ্ছেন৷ নিজেকে কোম্পানির যোগ্য করে তুলতে জোরদার প্রশিক্ষণ নিচ্ছেন মার্তা৷ বাবার মতোই সফলভাবে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি৷ জারা যাতে সাফল্যের শিখরেই থাকতে পারে তার জন্য সবরকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন মার্তা৷
সর্বশেষ খবর
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!
-
কোথায় মহিলা ‘কমরেড’রা? আন্দোলনে থাকলেও সংগঠনে নেই বহু তরুণ তুর্কি, নয়া উদ্বেগ সিপিএমে
-
পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’

