সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের বহু সাক্ষী বয়ে নিয়ে নিয়ে চলে পুরনো প্রাসাদ, দুর্গ এবং লাইটহাউসগুলি৷ বহু যুদ্ধ, বহু রক্ত এবং মৃত্যুর সাক্ষী হয় এই ঐতিহাসিক প্রাসাদ, দূর্গ এবং লাইটহাউসগুলি৷
এমনই একটি লাইটহাউস হল ফ্লোরিডার সেন্ট অগাস্টিন লাইটহাউস৷ ভৌতিক কাণ্ড কারখানার জন্য বেশ পরিচিত এই লাইটহাউস৷ শোনা যায়, এই লাইটহাউসের সিড়িতে নাকি মাঝেমধ্যেই দু’জন মহিলার অবয়ব দেখতে পাওয়া যায়৷ শুধু তাই নয়, মাঝেমধ্যে লাইটহাউসের সামনে সাদা পোশাকে ঘুরেফিরে বেড়ায় সাদা পোশাকের মহিলারা৷ শোনা যায় তাঁরা নাকি হেজেকিয়া পিট নামক এক ব্যক্তির দুই মেয়ে৷ হেজেকিয়া এই লাইটহাউস তৈরির কাজে নিযুক্ত ছিলেন বলে জানা যায়৷ আর তাঁর দুই মেয়ের আত্মাই নাকি এখনও ঘুরে বেড়ায় এই লাইটহাউসে৷ কিন্তু কেন এই অশরীরীর দেখা মেলে এই লাইটহাউসে, তাঁদের অপমৃত্যু হয়েছিল কিনা, সেসব তথ্য এখনও মানুষের অজানা৷
এতেই শেষ নয়, শোনা যায়, সিভিল ওয়ারের এক সেনা এবং লাইটহাউসের কর্মী উইলিয়াম এ হার্নকেও এখনও দেখা যায় এই লাইটহাউসের সামনে৷ তাঁরা আজও রাতে আতঙ্কের সৃষ্টি করে মানুষের মধ্যে৷ আজও রাতের বেলায় লাইটহাউসের কাছাকাছি মানুষ যায় না৷
সর্বশেষ খবর
-
আচমকা অসুস্থ কলকাতার নামী স্কুলের ২৫ ছাত্রী, খবর পেয়েই দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
-
‘ইনফান্তিনোকে সরালে…’, ফিফা সভাপতির পাশে ট্রাম্প, ফুটবল দুনিয়াকে ‘হুমকি’ মার্কিন প্রেসিডেন্টের?
-
স্বাধীনতা দিবসের প্রাক্কালে খুদের টিফিনবক্স সেজে উঠুক তেরঙ্গায়, রইল ৪ সহজ রেসিপি
-
জম্বি ড্রাগে ছেয়েছে পাঞ্জাব! ভিডিও পোস্ট করলেন ভাজ্জি, সাংসদকে তুমুল ট্রোল নেটিজেনদের
-
মাথার উপর দিয়ে চলে গেল ট্রাক! আমেরিকায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু