Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Japan Earthquake

৭.১ মাত্রার ভয়ংকর ভূমিকম্পে কাঁপল জাপান, জারি সুনামি সতর্কতা

জাপানের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের দক্ষিণে কিউশু দীপের কুমামোতোতে অঞ্চল। ভূমিকম্পের কেন্দ্রস্থল প্রশান্ত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৫:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৫:৪২

options
link
৭.১ মাত্রার ভয়ংকর ভূমিকম্পে কাঁপল জাপান, জারি সুনামি সতর্কতা zoom
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। প্রতীকী ছবি।
Advertisement

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। ভূমিকম্পের পরই জাপানজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। শক্তিশালী এই ভূমিকম্পের পর অনেককেই ২০১১ সালের ফুকুশিমার ভয়াবহ সেই আতঙ্ক গ্রাস করেছে।

জাপানের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের দক্ষিণে কিউশু দীপের কুমামোতোতে অঞ্চল। ভূমিকম্পের কেন্দ্রস্থল প্রশান্ত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে। তারপরই সুনামি সতর্কতা জারি করা হয়। সূত্রের খবর, ভূমিকম্পের পরই সুমদ্র উত্তাল হতে শুরু করেছে। উপকূলবর্তী এলাকাগুলি ইতিমধ্যেই ফাঁকা করতে শুরু করেছে জাপানের বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি অঞ্চলে। এগুলি সবই জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে অবস্থিত। এর পাশাপাশি সূত্রের খবর, ভূমিকম্পের পর বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে জাপানের পরমাণু কেন্দ্রগুলিতেও। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ২০১১ সালে জাপানের তোহোকু এলাকার প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে বেশ কিছুটা দূরে তৈরি হওয়া ভূমিকম্পের কারণে সুনামি আছড়ে পড়েছিল ফুকুশিমায়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থানীয় তিনটি পরমাণু চুল্লি। এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় কণা। চের্নোবিল কাণ্ডের পর ফুকুশিমার ঘটনাই সবচেয়ে ভয়াবহ পরমাণু-বিপর্যয়। ওই ঘটনার পরেই সবক’টি অর্থাৎ ৫৪টি পরমাণু চুল্লিই বন্ধ করে দিয়েছিল জাপান সরকার। পরবর্তীকালে দেশে জ্বালানির চাহিদা মেটাতে বেশ কয়েকটি চুল্লি চালু করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.