সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদাদের উত্তরে একটি বিয়েবাড়িতে জোড়া ফিদায়েঁ বিস্ফোরণে মৃত অন্তত ২৬ জন৷ বৃহস্পতিবার বাগদাদ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন৷ আইএস জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে খবর৷
বুধবার, এক ফিদায়েঁ জঙ্গি শরীরে বিস্ফোরক বোঝাই বেল্ট বেধে বিয়েবাড়িতে ঢুকে পড়ে৷ বাগদাদ থেকে ১৩০ কিলোমিটার দূরে তিখরিতের হাজাজ প্রদেশে প্রথম বিস্ফোরণটি ঘটে৷ সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, প্রথম বিস্ফোরণের পর আক্রান্তরা যখন নিরাপদ স্থানের দিকে ছুটে যাচ্ছিলেন, তখনই আরেক জঙ্গি দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায়৷ বিস্ফোরণে মৃত ২৬ জনের মধ্যে অধিকাংশই শিশু৷ এই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৬৭ জন৷
কোনও জঙ্গি গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার না করলেও ইসলামিক স্টেটের বিরুদ্ধে আঙুল তুলেছে প্রশাসন৷ যেখানে বিস্ফোরণ হয়েছে সেই এলাকায় জঙ্গিদের প্রবল আধিপত্য রয়েছে বলে জানা গিয়েছে৷ মসুল শহর হাতছাড়া হওয়ায় ইরাকি সেনার বিরুদ্ধে চোরাগোপ্তা হামলা শুরু করেছে জঙ্গিরা৷ মসুলে জঙ্গিদের পরাজয়ের দিক থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতেই এদিনের হামলা বলে মনে করছে প্রশাসন৷
(কাবুলে জঙ্গি হামলা, মৃত একাধিক)
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার