সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল ইয়েমেন৷ নিহত হয়েছেন কমপক্ষে ৩০ সেনা জওয়ান৷ জখম বহু৷ দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে এই আত্মঘাতী হামলা হয়৷
সূত্রের খবর, এডেনের বন্দর সংলগ্ন অল-সোলবান সেনা ক্যাম্পের কাছে এই বিস্ফোরণ হয়৷ সাবমেরিনে করে ঘটনাস্থলে পৌঁছয় আত্মঘাতী হামলাকারীরা৷ সে সময় সেনারা বেতন নিতে ওই এলাকায় জড়ো হয়েছিলেন৷ রাস্তার ধারেই বিস্ফোরণ ঘটানো হয়৷
গত ৮ দিন আগেই আইএস জঙ্গিদের আত্মঘাতী হামলায় এডেনেই ৪৮ জন ইয়েমেনি সেনার মৃত্যু হয়েছিল৷ জখম হন ২৯ জন৷ তারপর ফের একই ঘটনা৷ এদিকে কিছুদিন আগেই এই জেহাদি সংগঠনগুলির বিরুদ্ধে প্রচার চালায় ইয়েমেন প্রশাসন৷ তবে অনেকেরই দাবি, বর্তমানে ইয়েমেন সরকার ও হাউথি পন্থীদের মধ্যে ক্ষমতা দখলের যে লড়াই চলছে তারই সুযোগ নিচ্ছে এই জেহাদি সংগঠনগুলি৷ যার কেন্দ্রে রয়েছে আল কায়দা জঙ্গি সংগঠন৷
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?