সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে হেঁটে যাচ্ছে এক মহিলা৷ পিছন থেকে তোলা হয়েছে সে ছবি৷ ছবির ক্যাপশন, ‘শপথ করে বলছি, অন্তর্বাস নেই৷’ অভিযোগ, হোয়্যাটসঅ্যাপে পাঠানো এ ছবি তুলেছেন এক ইসলাম ধর্মগুরু৷ সঙ্গের ক্যাপশন বা মেসেজটিও তাঁর৷ এ নিয়েই তৈরি হয়েছে ঘোর বিতর্ক৷
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিডনির শিয়া ইমাম শেখ জায়েদ আলসালামি এই ছবি তুলে একটি গ্রুপে পোস্ট করেন৷ ছবির সঙ্গে আরবি ভাষায় তিনি যা লিখেছেন, তার অর্থ দাঁড়ায়, মহিলা যে অন্তর্বাস পরেননি, তা শপথ করে বলছেন তিনি৷ সংবাদমাধ্যমটির দাবি, গ্র্যানভিলের নবি আক্রম ইসলামিক সেন্টারের সঙ্গে যুক্ত এই ইমাম ছবি পোস্ট করে লেখেন, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য এরপর তাঁর প্রার্থনা করাও জরুরি৷ পুরো কথোপকথের স্ক্রিন শটও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি৷

এরকম অশালীন ছবি কেন তোলা হল, তার অবশ্য উত্তর নেই৷ এ ছবির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক আছে বলে অস্বীকারও করেছেন ইমাম৷ যদিও ছবিটি তাঁরই ফোন ও তাঁর নম্বর থেকেই গ্রুপে পাঠানো হয়েছে বলেই জোর দাবি সংবাদমাধ্যমটির৷ এমনকী প্রকাশিত রিপোর্টে ছবি দেখে কোনও মহিলা যদি বুঝতে পারেন যে, তাঁর অশালীন ছবি তোলা হয়েছে, তবে তাঁকে দপ্তরের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে৷

সংবাদমাধ্যমটির দাবি, শুধু এই ছবিটিই নয়, আরও একজন মহিলার পায়ের ছবি তুলে তিনি বন্ধুদের গ্রুপে পোস্ট করেছিলেন৷ আরবি ভাষাতেই জানিয়েছিলেন, এই মহিলাকে সাময়িকভাবে বিয়ে করাই যায়৷ ইসলামির রীতিতে সে প্রথা থাকলেও, তা অত্যন্ত নিকৃষ্ট বলেই মনে করেন ইসলামিক বিদ্বজনরা৷ এর আগেও এ ধরনের অশ্লীল কথাবার্তা ওই ইমামের থেকে এসেছে বলে দাবি সংবাদমাধ্যমটির৷ বিমানে মহিলা সহযাত্রীর পাশে বসে তাঁর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয়েছিল বলেও তিনি মেসেজ করেছিলেন বলে দাবি৷ এছাড়া ফেসবুক পেজেও কীভাবে পোশাক পরা উচিত, তা নিয়ে নিজস্ব মতামত রাখেন বলেও জানা যাচ্ছে৷ কিন্তু ধর্মগুরু হওয়া সত্ত্বেও কেন এ কাজ তিনি করে চলেছেন, তার উত্তর অবশ্য দেননি ওই ধর্মগুরু৷ বরং এ ধরনের ছবি ও বাতা সম্পর্কিত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷
সর্বশেষ খবর
-
‘তুমি হদ্দ বোকা’, সাক্ষাৎকার চলাকালীন সঞ্চালিকার সঙ্গে বচসা, মাইক ছুড়ে ফেললেন ট্রাম্প
-
‘ক্রীড়াতেও পরিবর্তন দেখবে বাংলা’, খেলাকে রাজনীতিমুক্ত করার বার্তা দিয়ে আত্মবিশ্বাসী নিশীথ
-
স্ট্যালিন নেই, ক্ষুব্ধ সিপিএম! ভাঙন-ভয় নিয়েই দিল্লিতে বৈঠকে ‘ইন্ডিয়া’, সোনিয়ার পাশে মমতা
-
পালাবদলের বঙ্গে পুলিশে বিরাট পরিবর্তন, ডায়মন্ড হারবার-সহ বদলে দেওয়া হল ১৭৯ আইপিএসকে
-
‘বয়স নিয়ে রাইমা কখনও প্যানিক করে না’, হাওয়া বদলের মরশুমে খুনসুটি পরমব্রতর