সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি-আফগানিস্তান বন্ধুত্বের প্রতীক হিসেবে ভারতের তৈরি সালমা বাঁধে হামলা চালাল জঙ্গিরা। শনিবার গভীর রাতে হেরাত প্রদেশে সালমা হানা দেয় তালিবান জঙ্গিরা। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ পুলিশকর্মী, আহত হয়েছেন চারজন। পুলিশ সূত্রে খবর, হারি নদীর উপর নির্মিত ওই বাঁধটি ধ্বংস করাই ছিল জঙ্গিদের উদ্দেশ্য। এক শীর্ষ সামরিক আধিকারিক জানিয়েছেন, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় পুলিশকর্মীরা। শুরু হয় প্রচণ্ড গুলির লড়াই। ওই হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও। সরকারি মুখপাত্র জেলানি ফরহাদ জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের পাল্টা হামলায় পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে।
[গুলমার্গে গন্ডোলা ভেঙে মৃত ৭, আটকে বহু পর্যটক]
২০১৪ সালে আফগানিস্তানে আনুষ্ঠানিক ভাবে প্রত্যক্ষ লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করে আমেরিকা ও আন্তর্জাতিক সেনা। তবে আফগান সেনাকে প্রশিক্ষণ ও লড়াইয়ে সাহায্য করবে বলে জানায় তারা। মার্কিন সেনার প্রত্যক্ষ লড়াই থেকে সরে দাঁড়ানোর পর থেকেই সে দেশে ফের মাথাচাড়া দিয়ে ওঠে তালিবান। তবে সালমা বাঁধে হামলার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলেও মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ। সে দেশে ভারতের ক্রমবর্ধমান প্রভাবে চিন্তিত পাকিস্তান। তাই ভারতীয় প্রকল্পগুলিতে হামলা চালাতে জঙ্গিদের মদত দিচ্ছে সে দেশ বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সন্ত্রাস ইস্যু নিয়ে ইসলামাবাদকে তুলোধোনা করেছে কাবুল ও দিল্লি। রবিবার সন্ত্রাস ছেড়ে তালিবানকে আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানি।
[প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঠেকাতে এবার আসরে ইসরো]
প্রসঙ্গত, ২০১৬ সালে যৌথভাবে সালমা বাঁধের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানি। প্রায় ১৭০০ কোটি টাকার ওই প্রকল্পটির সম্পূর্ণ ব্যয় বহন করে দিল্লি। সে দেশে কৌশলগত প্রভাব বাড়াতে ও ইসলামাবাদকে চাপে রাখতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি। সম্প্রতি, কাবুলে একাধিকবার ভারতীয় দূতাবাসের উপর হামলা হয়েছে। এর নেপথ্যে আইএসআই রয়েছে বলে দাবিও করেছে কাবুল ও দিল্লি।
সর্বশেষ খবর
-
তৃণমূলের আসল দাবিকার কে? মমতা ও ঋতব্রতদের চিঠি কমিশনের, সোমবারের মধ্যেই জবাব তলব
-
স্বামীকে হত্যার মহড়ার স্থানে পুলিশের সঙ্গে সিয়া! রাজি লাই ডিটেক্টর টেস্টে বসতেও
-
ছোট বোনের পর এবার বিয়ের পিঁড়িতে কৃতী শ্যানন? ফাঁস করলেন ভগ্নিপতি
-
মধ্যমগ্রাম স্টেশনে আপাতত বন্ধ বুলডোজার অ্যাকশন! ডিভিশন বেঞ্চেও বহাল অন্তর্বর্তী স্থগিতাদেশ
-
‘কাশ্মীরিদের হাতে বন্দুক দিয়ে আমাদের জঙ্গি বলছে’, পাকিস্তানের মুখোশ খুলে দিলেন পিওকে নেতা