সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের ক্যাফেটেরিয়াতেই বিবাদে জড়িয়েছিল দুই ছাত্রী৷ এ তো কোনও অস্বাভাবিক ঘটনা নয়৷ আকছার স্কুল বা কলেজে এসব ঘটনা ঘটেই থাকে৷ ক্ষণিকের উত্তেজনা, রাগ স্তিমিত হয়ে আসে৷ ফের স্বাভাবিক হয়ে যায় সম্পর্ক৷ কিন্তু এই সাধারণ ঘটনাই এক অস্বাভাবিক মোড় নিল৷ ঝগড়া থামাতে এসে নিরাপত্তাকর্মী নিজেই জড়িয়ে পড়লেন বিতর্কে৷ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী তুলে আছাড় মারলেন ১৫ বছরের এক ছাত্রীকে৷ মঙ্গলবার ঘটা এই ঘটনা ধরা পড়ল অন্য এক ছাত্রীর ক্যামেরায়৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ ঘটনাটি ঘটে আমেরিকার নর্থ ক্যারোলিনার একটি স্কুলের ক্যাফেটেরিয়াতে৷
ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটি মেয়ের ঝগড়া থামাতে এসে এক পুলিশকর্মী ওই মেয়েটিকে কাঁধে তুলে আছাড় মারেন এবং বাইরে নিয়ে যান৷ সামান্য একটি ঝগড়া মেটাতে গিয়ে পুলিশকর্মীর এহেন আচরণে ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ৷ এ বিষয়ে নালিশ জানানোর পর ওই পুলিশকর্মীকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে৷
দেখুন সেই ভিডিও-
https://youtu.be/pIQEKwQGb7Q
সর্বশেষ খবর
-
মধ্যপ্রদেশে বিজেপির হ্যাটট্রিক! কংগ্রেসের মনোনয়ন বাতিল, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩ প্রার্থী
-
আতশ কাঁচের তলায় কৃষক বন্ধু-বাংলা শস্য বিমার তালিকাও! করতে হবে পুনরায় আবেদন
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা