সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সুইসাইড বেল্ট’ নিয়ে পরীক্ষা করতে গিয়ে বিস্ফোরণে নিহত কিশোর আইএস জঙ্গি ও তার পরিবার৷ আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি মসুল শহরে ঘটেছে এই ঘটনা৷ মৃতদের তালিকায় ৩ শিশুও রয়েছে৷
আইএস জঙ্গি গোষ্ঠীর ‘কাবস অফ দ্য খালিফ’ স্কোয়াডের সদস্য ছিল ওই কিশোর৷ ট্রেনিংয়ের জন্য সদ্য তাকে একটি ‘সুইসাইড বেল্ট’ দেওয়া হয়৷ নিজের বাড়িতে বসেই সেটাই পরীক্ষা-নীরিক্ষা করছিল সে৷ আচমকাই বিস্ফোরণ ঘটে৷ বাড়িতে ৩ শিশু ছাড়াও আরও ৬ সদস্য ছিল বলে জানা গিয়েছে৷ ঘটনাস্থলেই প্রত্যেকের মৃত্যু হয়েছে৷
সূত্রের খবর, সম্প্রতি আইএস জঙ্গি গোষ্ঠীর মধ্যে এই ধরণের ‘সুইসাইড বেল্ট’-এর ব্যবহার বেশ বেড়ে গিয়েছে৷ চলতি মাসের প্রথম দিকে এভাবেই অসতর্কতার কারণে আইএস-এর এক সমাবেশে বিস্ফোরণ ঘটেছিল৷ সেই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল৷ মৃতদের মধ্যে বেশ কয়েকজন বড় মাপের আইএস নেতা ছিলেন বলেও জানা যায়৷ এমনকী আইএস সর্বেসর্বা আবু বকর আল বাগদাদিও নাকি এমনই এক সুইসাইড বোমার বেল্ট নিয়ে ঘুমান৷
সর্বশেষ খবর
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা
-
‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের
-
সিদ্ধার্থ নন, গর্ভবতী কিয়ারার ‘রক্ষাকবচ’ জনপ্রিয় অভিনেতা! প্রকাশ্যে কোন সত্যি?