Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

জটিলতায় আটকে তিস্তা চুক্তি, পশ্চিমবঙ্গকেই দুষছে বাংলাদেশ

সুকুমার সরকার, ঢাকা: দিল্লি, ঢাকা ও কলকাতা -এই ত্রিভুজেই আটকে আছে তিস্তা জলবণ্টন চুক্তি। এমনটাই জানিয়ে ক্ষোভ উগরে দিলেন ড. গওহর রিজভি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার পদে রয়েছেন তিনি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন রিজভি। [গো-শালা তৈরিতে কর্মীদের স্বেচ্ছায় অনুদান দিতে বলল … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/world/teesta-treaty-stuck-in-technical-problems-says-sheikh-hassinas-adviser/pid/66323/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "জটিলতায় আটকে তিস্তা চুক্তি, পশ্চিমবঙ্গকেই দুষছে বাংলাদেশ"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০১৭, ১৭:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০১৭, ১৭:৪৯

options
link
জটিলতায় আটকে তিস্তা চুক্তি, পশ্চিমবঙ্গকেই দুষছে বাংলাদেশ zoom

সুকুমার সরকার, ঢাকা: দিল্লি, ঢাকা ও কলকাতা -এই ত্রিভুজেই আটকে আছে তিস্তা জলবণ্টন চুক্তি। এমনটাই জানিয়ে ক্ষোভ উগরে দিলেন ড. গওহর রিজভি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার পদে রয়েছেন তিনি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন রিজভি।

[গো-শালা তৈরিতে কর্মীদের স্বেচ্ছায় অনুদান দিতে বলল হরিয়ানা সরকার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এপ্রিল মাসে হাসিনার ভারত সফরের প্রসঙ্গ টেনে রিজভি বলেন, “দিল্লি ও ঢাকার মধ্যে তিস্তা জলবণ্টন চুক্তি সম্পন্ন হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়াও দু’দেশের মধ্যে কিছু সমস্যা আছে যে কারণে আটকে রয়েছে এই চুক্তি।” তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী আছে ৫৪টি। প্রতিটি নদী নিয়ে যদি আলাদাভাবে চুক্তি করা হয়, তবে তা শেষ হতে সময় লাগবে ২০০ বছরের মতো। তাই এসব নদী নিয়ে যাতে একসঙ্গে চুক্তি করা যায়, সে আলোচনা চলছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, ইউপিএ সরকারের আমল থেকে তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে চাপানউতোর চলছে দিল্লি ও ঢাকার মধ্যে। ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরেই ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার জন্য তা ভেস্তে যায়। এ বছরের এপ্রিল মাসে হাসিনার ভারত সফর ঘিরে ফের তিস্তা নিয়ে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ। তবে এবারও মমতা সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিস্তার জল শুকিয়ে গিয়েছে তাই রাজ্যের ক্ষতি করে বাংলাদেশকে জল দেওয়া যাবে না। তবে তোর্সার জল ভাগ করে নিতে রাজি হয়েছিলেন মুখ্যমন্ত্রী।

[দার্জিলিংয়ে আটকে পড়া পর্যটকদের শহরে ফেরাতে বিনামূল্যে বাসের ব্যবস্থা মমতার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.