Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় জঙ্গি ডেরায় অভিযান, উদ্ধার প্রচুর অস্ত্র ও গোলাবারুদ

আটক গুলশন হামলার মূলচক্রীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৭, ১৫:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৭, ১৫:০৪

options
link
কুষ্টিয়ায় জঙ্গি ডেরায় অভিযান, উদ্ধার প্রচুর অস্ত্র ও গোলাবারুদ zoom

সুকুমার সরকার, ঢাকা: দেশের পশ্চিমাঞ্চলীয় জেলা কুষ্টিয়ার ভেড়ামারার একটি জঙ্গি আস্তানা থেকে নব্য জেএমবির বর্তমান আমিরের স্ত্রী-সহ তিন যুবতীকে আটক করেছে পুলিশ। ভেড়ামারা উপজেলা শহরের ওই বাড়ি থেকে সুইসাইড ভেস্ট-সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঝড়তোলা গুলশন হামলার প্রথম বর্ষপূর্তির দিন শনিবার এই অভিযান শুরু হয়। আটক যুবতীদের মধ্যে গুলশনে হামলা চালানো নব্য জেএমবির বর্তমান আমির আয়ুব বাচ্চু ও রফেস জীবের স্ত্রী তিথি রয়েছে।

[গুলশান হামলার বছর কেটে গেলেও সন্ত্রাস থামেনি বাংলাদেশে]

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম বলেছেন, “ওই বাড়িতে আয়ুব বাচ্চুর যাতায়াত ছিল। নওগাঁ থেকে তার স্ত্রী ওই বাড়িতে উঠেছিল। টিনশেড বাড়িটি প্রায় দুমাস আগে জঙ্গিরা ভাড়া নিয়েছিল বলে পুলিশ সুপার মেহেদি জানান। আটকদের মধ্যে নব্য জেএমবির আমির আয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি ছাড়াও রয়েছে সংগঠনের সেকেন্ড-ইন-কমান্ড আরমান আলির স্ত্রী সুমাইয়া এবং ভেড়ামারার নগরদৌলতপুর গ্রামের রাজিকুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী টলি বেগম। সুমাইয়ার সঙ্গে তার শিশুসন্তানও রয়েছে। দুটি সুইসাইড ভেস্ট, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও কিছু গানপাউডার উদ্ধারের কথা জানিয়ে পুলিশ সুপার মেহেদি বলেন, বাড়িতে আরও বিস্ফোরক থাকতে পারে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছলে পরবর্তী অভিযান চালানো হবে। ওই বাড়ির আশপাশের বাড়ি থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। উপ-কমিশনার মহিবুল বলেন, “ওই বাড়িতে এখন কোনও লোকজন নেই। বিভিন্ন ধরনের বিস্ফোরক রয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে বম্ব ডিসপোজাল টিম রওনা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আমেরিকায় নাইটক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.